Rain Alert: প্রবল বর্ষণের পূর্বাভাস, জারি হল হলুদ সতর্কতা, প্রাক বর্ষার বৃষ্টি নিয়ে কী জানাল IMD
অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। গত কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে দিল্লিতে। কে ধাক্কায় পারদ নেমে এসেছে ২২ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক উড়ান। দিল্লির একাধিক রাস্তায় জল জমে গিয়েছে।
একই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুকতেও লাগাতার বর্ষণ চলছে। কর্নাটকের আরো ১০ জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লি সহ কর্নাটকের একাধিক জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হঠাৎ করে এমন অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। যেখানে জুন মাসের প্রথমের দিকে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হওয়ার কথা দিল্লিতে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রিতে। রীতিমত শীত লাগছে। খুব বেশি ফ্যান চালানোর প্রয়োজন হচ্ছে না।
শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ঝড়ও হচ্ছে। ঘণ্টায় আশি কিলোমিটার বেগে বইবে ঝড় সতর্কতা জারি করা হয়েছে। তারসঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বুধবারেও ১০টির মত উড়ান ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজস্থানের জয়পুরে। বেঙ্গালুরুতেও গত কয়েকদিন ধরে বর্ষণ চলছে। ভারী বর্ষণের কারণে বেঙ্গালুরু শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে।

কর্নাটকের আরো ১০ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন এই ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে আইএমডি। এদিকে ১ জুন কেরলে স্বাভাবিক নিয়মে বর্ষা ঢোকার কথা। কিন্তু এবার কেরলেই ৫ জুন বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে এখনও পর্যন্ত তেমন ভাবে রাজ্যের কোথাও প্রাক বর্ষার বৃষ্টি দেখা যায়নি। তাহলে কি বর্ষা কেরলে প্রবেশ করতে আরও দেরি হবে। এই নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
একদিকে যখন ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ িডগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবার জুনের প্রথম সপ্তাহেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications