Rain Alert: সপ্তাহান্তে দিঘা-পুরী যাচ্ছেন? জেনে নিন কেমন থাকবে আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। তাই সপ্তাহান্তে যাঁরা দিঘা বা পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা সাবধান। সপ্তাহান্তে কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট।
বৃষ্টির কারণে উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র। সেকারণে আগে থেকে পরিস্থিতির খবর নিয়ে তারপরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। নইলে এমন হবে যে বাইরে বেরোনোর সুযোগ থাকবে না বেড়াতে গিয়েও হোটেল বন্দি হয়ে থাকতে হবে।

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। শুক্রবার থেকে এই তিন রাজ্যে উপকূলবর্তী রাজ্যে ভারী বর্ষণ শুরু হয়ে িগয়েছে। সপ্তাহান্তে দুর্যোগ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
রবিবার পর্যন্ত ওড়িশার উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। এই নিয়ে ওড়িশাকে সতর্কও করা হয়েছে। সপ্তাহান্তের ছুটিকতে অনেকেই দিঘা পুরী বেড়াতে যান। আইএমডির পক্ষ থেকে ইতিমধ্যেই ওড়িশা সরকারকে সতর্ক করা হয়েছে। ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।
ইতিমধ্যেই ওড়িশার একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরী, খুরদা, কালাহাণ্ডি তেকে কোরাপুট সর্বত্র বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে সতর্ক করেছে আইএমডি। তার জেরে উত্তাল হয়ে উঠবে সমুদ্র।
অন্যদিকে পশ্চিমবঙ্গের দিঘাতেও বৃষ্টির সতর্কতা দিয়েছে আইএমডি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণেই রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টির দাপট আরও বাড়বে সপ্তাহান্তে। কাজেই যাঁরা দিঘা যাচ্ছেন তাঁরাও খোঁজ খবর নিয়েই যাবেন। ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications