মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পরই সতর্ক রেল, ভিড় সামলাতে প্রয়াগরাজ যাচ্ছে প্রচুর খালি ট্রেন

বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষ্যে মহাকুম্ভে চলছে অমৃত স্নান। মূলত এর আগে পর্যন্ত এই মৌনী অমাবস্যার অপেক্ষায় ছিলেন বহু মানুষ। তবে গতরাতের ঘটনার পর যেন সমস্ত আনন্দে চ্ছেদ পড়েছে। মোক্ষ লাভের আশায় কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছিলেন গতকাল থেকেই। সঙ্গম ঘাটেই হাজির হচ্ছিলেন কোটি কোটি ভক্তরা। আর তার মাঝেই ঘটে গেল দুর্ঘটনা।

বুধবার মধ্যরাতে মহাকুম্ভের পবিত্র স্নানের সময় সঙ্গমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রায় ১৫ জন, আহত বহু। একই সাথে নিখোঁজ রয়েছেন বহু ভক্তই। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশৃঙ্খলা এবং অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে অনেক ভক্তের মৃত্যু হয়েছে ও বহু মানুষ আহত হয়েছেন। এরই মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটার পরই প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে। দুর্ঘটনার খোঁজ খবর নিয়েছেন তিনি।

একই সাথে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে প্রয়াগরাজে ভক্তদের জন্য ভারতীয় রেলের ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন। রেলমন্ত্রী প্রধানমন্ত্রীকে ব্যাপক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। যার মধ্যে রয়েছে প্রয়াগরাজ থেকে ৩৬০টিরও বেশি ট্রেন পরিচালনা, প্রতি চার মিনিটে একটি করে ট্রেন বিভিন্ন স্টেশনে পৌঁছানো সহ বিভিন্ন ব্যবস্থাগুলি।

তিনি আরও উল্লেখ করেছেন যে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশ (GRP) কর্মী মোতায়েন করা হয়েছে এবং রঙিন কোডেড সিস্টেমের ভিত্তিতে যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

রেলের পরিকল্পনা:

  • ১) কোনও বিশেষ ট্রেন বাতিল নয়: সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
  • ২) প্রতি ৪ মিনিটে একটি ট্রেন: ভিড় সামলাতে প্রয়াগরাজে একাধিক খালি ট্রেন পাঠানো হচ্ছে।
  • ৩) ৩৬০টিরও বেশি ট্রেন পরিচালনা: বিভিন্ন স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই ট্রেনগুলো চলবে।
  • ৪) ১৫০টি বিশেষ ট্রেন: মৌনী অমাবস্যার জন্য অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা ২০১৯ সালের কুম্ভ মেলার তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম হল মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর হয় এই মহাকুম্ভ মেলার আসর। এখন পর্যন্ত ২০ কোটির বেশি মানুষ সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন। শুধুমাত্র মৌনী অমাবস্যায় ১০ কোটির বেশি ভক্তের আগমনের আশা করা হচ্ছে। পুরো মহাকুম্ভে ৪৫ কোটির বেশি মানুষের অংশগ্রহণের পূর্বাভাস রয়েছে। স্বাভাবিক ভাবেই এই দুর্ঘটনার পর তৎপর হয়ে উঠেছে প্রশাসন। রেলওয়ের এই বিশেষ পরিকল্পনা ভক্তদের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+