'ডেরা' সমর্থকদের তাণ্ডবের জেরে এই পরিমাণ আর্থিক ক্ষতি রেলের

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত বাবা রাম রহিমের ভক্তদের তাণ্ডবের আশঙ্কায় গত শুক্রবার বাতিল করা হয় হরিয়ানা পাঞ্জাব অঞ্চলের একগুচ্ছ ট্রেন।

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত বাবা রাম রহিমের ভক্তদের তাণ্ডবের আশঙ্কায় গত শুক্রবার বাতিল করা হয় হরিয়ানা পাঞ্জাব অঞ্চলের একগুচ্ছ ট্রেন। আদালতে তাঁর দোষী সাব্যস্ত হওয়ার দিন বাতিল করা হয় ৭৪ টি ট্রেন। যার জেরে কোটি টাকার ক্ষতি হয় রেলের।

'ডেরা' সমর্থকদের তাণ্ডবের জেরে এই পরিমাণ আর্থিক ক্ষতি রেলের

৭৪ টি ট্রেনের মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রেন থাকায় ক্ষতর মুকে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। ট্রেন বাতিলের ঘটনায় ২৭.৬১ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। বাতিল হওয়া ট্রেন ছাড়াও হরিয়ানা-পাঞ্জাব রুটের ১০০০ টি ট্রেনে এর প্রভাব পড়েছে। রেলের আম্বালা , দিল্লি, ফিরোজপুরে ডিভিশন তাই বেশ ক্ষতির মুখে পড়েছে।

শুক্রবারের রায় ঘোষণার দিন শুধুমাত্র রেল বাতিলের জন্য়ই আর্থিক ক্ষতি হয়নি। বরং ডেরা সমর্থকদের তাণ্ডবের জেরেও বহু ক্ষতি হয়েছে রেলের। ডেরার সমর্থকরা ভাঙচুর করে নষ্ট করেছে রেলের বহুমূল্য সম্পত্তি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+