রেলে চালু হচ্ছে 'ফ্লেক্সি ফেয়ার', ঘুরপথে ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : ভাড়া বাড়ানোর নয়া ভাবনা সামনে এনেছে ভারতীয় রেল। এবার রাজধানী, শতাব্দী ও দুরন্তের মতো প্রিমিয়ার ট্রেনের জন্য 'ফ্লেক্সি ফেয়ার' সিস্টেম চালু করছে রেল। আগামী ৯ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম চালু হচ্ছে। [আপনার নামে কাটা টিকিটে ট্রেনে সফর করতে পারবেন পরিবারের অন্য সদস্যরা]
অর্থাৎ এর ফলে রেল টিকিটের বেস প্রাইস ফ্লেক্সিবেল হল বা এর ভাড়া নির্দিষ্টি কিছু নিয়মে বাড়বে বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার থেকেই এই তিন ট্রেনের টিকিট বুকিংয়ে চালু হচ্ছে এই নিয়ম। তবে প্রথম শ্রেণির কামরা বা এক্সিকিউটিভ নানা শ্রেণির আসনের ভাড়া বাড়ছে না বলেই জানানো হয়েছে। [এবার কনফার্ম টিকিট কাটুন ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে!]

রেলের তরফে জানানো হয়েছে, বেস ফেয়ার প্রথম ১০ শতাংশ বুকিং হয়ে যাওয়ার পর থেকেই ধাপে ধাপে বাড়বে। প্রতি ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর ভাড়া ১০ শতাংশ করে বেড়ে যাবে। [রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল]
এর পাশাপাশি আসন সংরক্ষণ, সুপারফাস্ট সুবিধা, ক্যাটারিং ও নানা সেবার জন্য আলাদা করে কর চাপানো হবে। তবে তালিকা করার সময়ে সিট অতিরিক্ত থাকলে তা তৎক্ষণাৎ বুকিং করা যাত্রীদের দেওয়া হবে। [একনজরে #RailBudget2016]
প্রসঙ্গত, এই মুহূর্তে ৪২টি রাজধানী, ৪৬টি শতাব্দী ও ৫৪টি দুরন্ত ট্রেন সারা দেশে চলছে। সবকটির রুটের ক্ষেত্রেই এই ভাড়া শুক্রবার থেকে প্রযোজ্য হচ্ছে।












Click it and Unblock the Notifications