উঠে যাচ্ছে ডিজেল ইঞ্জিন, গতি বাড়াতে বিদ্যুৎ চালিত ইঞ্জিনেই ভরসা রাখছে রেল
হিমঘরে ঢুকতে চলেছে ডিজেল ইঞ্জিন। ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের দিকে ঝুঁকছে ভারতীয় রেল। গতি বাড়াতে আগেই বিদ্যুৎ চালিত ইঞ্জিন বাড়ানো শুরু করেছিল রেল।
হিমঘরে ঢুকতে চলেছে ডিজেল ইঞ্জিন। ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের দিকে ঝুঁকছে ভারতীয় রেল। গতি বাড়াতে আগেই বিদ্যুৎ চালিত ইঞ্জিন বাড়ানো শুরু করেছিল রেল। এবার সেটা ১০০ শতাংশতে নিয়ে যেতে চাইছে মোদী সরকার। সেই লক্ষ্যে রেলের সব পথেরই বৈদ্যুতিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সুবিধা হবে সাধারণ যাত্রীদেরই। যে পথে ডিজেল চালিত ট্রেন বেশি চলত বৈদ্যুতিকরণের কারণে সেখানে ইলেকট্রিক ট্রেন চলবে। ২০২২ সালের মধ্যে এই বৈদ্যুতিকরণের কাজ শেষ করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দূষণ কমবে। জ্বালানির খরচও অনেকটাই কমে যাবে বলে জানানো হয়েছে। ডিজেলের দাম দিত হবে না। একই সঙ্গে ট্রেনের গতি বাড়বে। পরিষেবা খরচও অনেকটাই কমে যাবে। রেলওয়ে বোর্ড ইতিমধ্যেই সব জোনাল অফিসে এই বৈদ্যুতিকরণের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে। প্রথম দফায় ৩১ বছরের পুরনো ডিজেল ইঞ্জিনগুলি চালানো বন্ধ করতে বলা হয়েছে। উত্তর রেলের তরফে প্রথম কাজ শুরু করা হবে।
রেলের তরফে জানানো হয়েছে একটি ডিজেল ইঞ্জিন ২৫-৩০ বছর চলার পর সেটির কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। সেই ইঞ্জিনগুলি চালু রাখতে বিপুল পরিমান টাকা খরচ করতে হয় রেলকে। কাজেই এই ইঞ্জিনের ব্যবহার বন্ধ হয়ে অনেক টাকা বাঁচবে রেলের। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে সাহায্য করছে চিন, আমেরিকা, জার্মানির একাধিক সংস্থা।
আরও একটি বড় পরিকল্পনা রয়েছে মোদী সরকারের সাধারণ কামরায় সফরের জন্য বায়োমেট্রিক পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা আগে এলে আগে আসন পাওয়ার সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications