তৃণমূলকে ভয় পেল মোদী সরকার? দিল না বিশেষ ট্রেন! 

তৃণমূল কংগ্রেসকে কি ভয় পেল নরেন্দ্র মোদী সরকার? দিল্লির বিক্ষোভ কর্মসূচি রোখার কি নতুন কৌশল?

দিল্লিতে কর্মসূচি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু রেল দফতর থেকে কোনও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল না। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কর্মী সমর্থকদের দিল্লিতে নিয়ে যাবে। সেই কারণে এই বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। শুক্রবার বিকেলের পর জানা যাচ্ছে, এমন কোনও ট্রেনের ব্যবস্থা হয়নি। তাহলে এবার কীভাবে এই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হবে? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা।

narendra modi and mamata Banerjee

বাংলা বঞ্চনার শিকার। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা বাংলাকে দিচ্ছে না। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এই দাবি জানাচ্ছে। শেষপর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি হবে। ২ ও ৩ অক্টোবর রাজধানীর বুকে বাংলার বঞ্চনা নিয়ে প্রতিবাদ করবে তৃণমূল। সে কারণে বাংলা থেকে সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আসছেন কলকাতায়। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও হয়েছে দলের তরফ থেকে। আগামী কাল শনিবার তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশেষ ট্রেনে নেতারা দিল্লি যাবেন। সে কথাই ঠিক ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে কোনও বিশেষ ট্রেনের অনুমোদন রেল দফতর থেকে করা হয়নি।

মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর রাজঘাটে তৃণমূলের বিশেষ কর্মসূচি। সেখানে বাংলা থেকে বহু মানুষ উপস্থিত থাকবেন। সাধারণ মানুষদের একজোট করার চেষ্টা করছে বাংলার শাসক দল। লোকসভা ভোটের আগে দিল্লিতে তৃণমূলের শক্তি পরীক্ষার এক বড় ঘটনা হতে চলেছে। এমনই রাজনৈতিক মহল মনে করছে। দিল্লির কর্মসূচি জাতীয় রাজনীতিতে তৃণমূলকে অনেকটাই অক্সিজেন দেবে। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আরও প্রতিবাদ শানাবে।

কিন্তু শেষ মুহূর্তে রেলের তরফে কোনও বিশেষ ট্রেন না দেওয়ার কথা জানানো হয়েছে। তৃণমূলকে রোখার জন্য এটি কি একটি বিশেষ রাজনৈতিক কৌশল? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। বিজেপি সরকার তৃণমূলকে রোখার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছে? তৃণমূলের তরফ থেকে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হবে। সেই ব্যবস্থা তারা নিজেরাই করবে। এ কথা জানা গিয়েছে।

তৃণমূল রেল দফতরের কাছে একটি বিশেষ ট্রেনের আবেদন জানিয়েছিল। হাওড়া থেকে শনিবার সেই বিশেষ ট্রেন ছাড়ার কথা ছিল। রেল দফতর সেই ট্রেন দিতে পারছে না। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার এক্স হ্যান্ডেল থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে একটি চিঠির ছবি পোস্ট করা হয়েছে। তৃণমূল কংগ্রেস পোস্টে লিখেছে, যে বিশেষ ট্রেনের আবেদন মঞ্জুর করা হয়নি। আরও একবার তৃণমূল কংগ্রেসকে রোখার চেষ্টা হয়েছে। কিন্তু তারা থেমে থাকবে না। ন্যায়বিচারের জন্য এই লড়াই চলবে। যে কোনও পরিস্থিতিতে তারা দিল্লিতে পৌঁছবে।

আটকানোর যত চেষ্টা থাকতে পারে, করা হোক। তৃণমূল কংগ্রেস পিছিয়ে আসবে না। রীতিমতো জোর দিয়ে এই কথা জানানো হচ্ছে। দিল্লি কর্মসূচির আগে এই ঘটনা আরও উত্তাপ বাড়ালো রাজ্য রাজনীতিতে। একথাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+