২০২৪ সালের মধ্যে সব রেলপথের বৈদ্যুতিকরণ হয়ে যাবে, জানাল রেলওয়ে
২০২৪ সালের মধ্যে সব রেলপথের বৈদ্যুতিকরণ হয়ে যাবে, জানাল রেলওয়ে
২০২৪ সালের মধ্যে দেশের সব রেলপথের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এমনই জানিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই প্রায় ১৭০০০ কিলোমিটার রেল লাইন ডবল এবং ট্রিপল করার কাজ শুরু করে দিয়েছে। সেটাও ২০২৪ সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, ৩৪০০০ কিলোমিটার লাইনের মধ্যে ৯৬ শতাংশ কাজ হয়ে গিয়েছে। ১৭০০০ কিলোমিটার রেলপথের ডবল ও ট্রিপল লাইন করার কাজ হচ্ছে। ২০২৪ সালের মধ্যে দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা রেলট্র্যাকের আধুনিকীকরণের কাজ চলছে দ্রুত গতিতে।
বাজেট পেশের আগে প্রস্তুতি শুরু করে গিয়েছে রেল। যদিও রেল লাইনের বৈদ্যুতিকরণের কথা আগের বাজেটেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একই সঙ্গে রেলের আধুনিকীকরণের উপরেও জোর দেওয়া হয়েছিল। সেই পথেই একাধিক দ্রুত গতির ট্রেন চালু করা হয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। একই সঙ্গে সৌর বিদ্যুতের ব্যবহার রেলে বাড়ানোর ভাবনা চিন্তার কথাও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications