নিউ নর্মালে বাড়ছে রেলভাড়া! কতটা সত্যি খবর? কী জানাল রেলমন্ত্রক জেনে নিন
নিউ নর্মালে বাড়ছে রেলভাড়া! কতটা সত্যি খবর? কী জানাল রেলমন্ত্রক জেনে নিন
করোনা আবহে নিউনর্মাল রেল যাত্রা। পরিচ্ছন্নতা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ সবেতেই খরচ বেড়েছে রেলের। এই পরিস্থিতিতে যাত্রী ভাড়া বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল। রেলের যাত্রীভাড়া বাড়ছে বলে খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেখে গুজব রুখতে বিবৃতি জারি করে রেলওয়ে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কের কোনও কারণ নেই বাড়ছে না যাত্রী ভাড়া।

ইতিমধ্যেই একাধিক সংবাদ মাধ্যমে রেলের যাত্রীভাড়া বৃদ্ধি নিয়ে খবর প্রচার করতে শুরু করে দিয়েছিল। কিন্তু সেসব খবর ভিত্তিহীন বলে জানিয়েছে রেলওয়ে। প্রসঙ্গত উল্লেখ্য করোনা সংক্রমের কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ ছিল ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেন দুএকটা চালু হলেও লোকাল ট্রেন চালু হয়েছে প্রায় ৮ মাস পড়ে। করোনা সংক্রমণের কারণে বদলে গিয়েছে রেল যাত্রার গতি প্রকৃতিও।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখলে লোকাল ট্রেনের সফরেও একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। অফিস টাইমে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ট্রোন মোতায়েন করা হয়েছে। স্টেশনে স্টেশনে বসানো হয়েছে স্যানিটাইজিং মেশিন। প্রবেশ পথেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। দূর পাল্লার ট্রেনে টিকিট বণ্টনেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। তারসঙ্গে অনলাইনে টিকিট বুকিং থেকে শুরু করা হয়েছে।
মেট্রোরেলের সফরেও একাধিক নিয়ম জারি করা হয়েছে। স্মার্টকার্ড ছাড়া ট্রেনে সফর করতে দেওয়া হচ্ছে না। তারসঙ্গে যাত্রীদের করোনা সুরক্ষাবিধি মেনেই সফর করতে দেওয়া হচ্ছে। তারমাঝেই রেলের ভাড়া বৃদ্ধির খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছিল। কারণ করোনার কারণে বাসভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। তারমধ্যে যদি ট্রেনভাড়াও বেড়ে যায় তাহলে প্রবল সংকটে পড়তে হবে সাধারণ যাত্রীদের।












Click it and Unblock the Notifications