Railway Ticket Concession: ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের মূল্যে ছাড়! সুবিধা মিলবে রাজধানী-শতাব্দী এক্সপ্রেসেও

Railway Ticket Concession: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বড় রেল নেটওয়ার্ক। প্রত্যেক দিন রেলে কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকে। লোকাল ট্রেনে তো রয়েছে, সঙ্গে দুরপাল্লার ট্রেনেও মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষ।

আর এই সফরকালে ভারতীয় রেল ( Indian Rail) যাত্রীদের নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে প্রতিবন্ধী থেকে শুরু করে রোগীরাও এই টিকিটের ( Railway Ticket Concession) উপর বড় ছাড় পান। কারা ছাড় পান?

Railway Ticket Concession

Railway Ticket Concession: ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড়

ভারতূয় রেল গুরুতর ভাবে অসুস্থ ব্যক্তিদের রেল টিকিটের ( Railway Ticket Concession) উপর ছাড় দেয়। এমনকি প্রতিবন্ধী এবং সম্পূর্ণ অন্ধ যাত্রীদের ট্রেন ভাড়ায় ছাড় দেয়। তবে এজন্যে সার্টিফিকেট থাকতে হয়। তবে অন্য কোনও ব্যক্তি অবশ্য এই যাত্রা সুবিধা পান।

তবে এই সমস্ত যাত্রীরা থ্রি টেয়ার এসি, স্লিপার, জেনারেল ক্লাসে টিকিট বুকিং করতে পারবেন। টিকিট বুকিংয়ের সময় এই সমস্ত যাত্রীরা ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড় পান।

Railway Ticket Concession: রাজধানী-শতাব্দী এক্সপ্রেসেও মিলবে ছাড়

এই সমস্ত যাত্রীদের রেলওয়ের তরফে টিকিটে ছাড় ( Railway Ticket Concession) দেওয়া হয়। এমনকি রাজধানী কিংবা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনেও ফার্স্ট এসি এবং সেকেন্ড এসিতে ছাড় দেওয়া হয়। যদিও ৫০ শতাংশ পর্যন্ত ভাড়ায় ছাড় পাওয়া যায়।

এমনকি থার্ড এসি এবং এসি চেয়ার কারে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়ায় ছাড় দেওয়া হয় রেলের তরফে। অন্যদিকে যে ব্যক্তি কথা বলতে কিংবা শুনতে পান না তাঁকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এই ব্যক্তির সঙ্গে যদি কেউ যাচ্ছেন তাঁর টিকিটেও ছাড় দেয় রেল।

Railway Ticket Concession: রোগীরাও মেলে ছাড়

ভারতীয় রেল বেশ কিছু রোগে আক্রান্ত ব্যক্তিকে ভাড়ায় ছাড় দেয়। সেই তালিকায় যেমন ক্যান্সার, থ্যালেসেমিয়া, হার্টের অসুখ, কিডনি'র সমস্যা, হেমোফলিয়া রোগী, টিভি, এইডস রোগী, অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীরা ট্রেন ভাড়ায় ( Railway Ticket Concession) ছাড় পান। এছাড়াও আরও বেশ কয়েকটি রোগ রয়েছে যা নিয়ে রেলে ট্র্যাভেল করলে তাতেও ছাড় পাওয়া যায়।

Railway Ticket Concession: সিনিয়ার সিটিজেনদের কবে ছাড়

করোনার আগে বয়স্করা ট্রেনে জার্নি করলে টিকিটে ছাড় দিত ভারতীয় রেল। কিন্তু করোনার সময় সমস্ত ছাড় তুলে দেয় রেল। কিছু ক্ষেত্রে ছাড় শুরু করলে বয়স্কদের ট্রেনের টিকিটে ছাড়ের বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি রেল। এই বিষয়ে যদিও রেলমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়।

তবে তিনিও এই বিষয়ে স্পষ্ট কিছু জানতে পারেননি। তবে তাৎপর্য কিছু মন্তব্য করেন। এই বিষয়ে জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+