Railway Ticket Concession: ট্রেনের টিকিটে ৪৬ শতাংশ ছাড় পাচ্ছেন প্রবীণ নাগরিকরা? রেলমন্ত্রী বললেন...
Railway Ticket Concession: করোনার আগে প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে বড় অঙ্কের ছাড় পেতেন! কিন্তু দীর্ঘদিন হয়ে গিয়েছে তা আর পাওয়া যায়না। এই বিষয়ে একাধিকবার কেন্দ্রকে বিভিন্ন স্তর থেকে চালু করার আবেদন জানানো হলেও তা হয়নি। উলটে পাল্টা যুক্তি দেখিয়েছে রেলমন্ত্রক। আর এই অবস্থায় সংসদীয় প্যানেল রেলমন্ত্রককে প্রবীণরা যে ছাড় ট্রেনের টিকিটে যাতে পান তা চালু করার আবেদন জানান।
তা এখনও সম্ভব নয় বলে পাল্টা জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।। করোনা পরিস্থিতি টিকিটের উপর যে সমস্ত ছাড় দেওয়া হতো তা তুলে নেয় রেলমন্ত্রক। ট্রেনের টিকিটে দেশের প্রবীণ নাগরিকরা বড় মুল্যের (Railway Ticket Concession) ছাড় পেতেন। সেটিও রেলের তরফে তুলে নেওয়া হয়।

রেলের নিয়ম অনুযায়ী বৃদ্ধদের ক্ষেত্রে ৬০ বছর হয়ে গেলেই টিকিটের উপর ৪০ শতাংশ ছাড় পেতেন। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর হয়ে গেলেই ট্রেনের টিকিট ছাড় পাওয়া যেত। ৫০ শতাংশ পর্যন্ত এই ছাড় পাওয়া সম্ভব ছিল। কিন্তু এখন কিছুই মিলছে না।
তবে তা যাতে ফের একবার চালু করা সম্ভব হয় সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আবেদন রাখে সংসদীয় প্যানেল। তা যে সম্ভব নয় তা পাল্টা জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, এখন রেল টিকিটের মুল্যের উপর বড় অংশের ভর্তুকি দেয়। ব্যাখ্যা করে জানিয়েছেন, ভারতীয় রেলের তরফে প্রত্যেক বছর সমস্ত শ্রেণির যাত্রীদের টিকিটের উপর ৫৬,৯৯৩ কোটি টাকা ভর্তুকি হিসাবে দেওয়া হয়। যাতে প্রত্যেক টিকিটের উপর ৪৬ শতাংশ ছাড়ও রয়েছে বলে জানান রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)।
কার্যত এই বিষয়ে আরও ব্যাখ্যা করে তাঁর দাবি, যদি টিকিটের দাম ১০০ টাকা হয়, তাহলে রেল শুধুমাত্র ৫৪ টাকা নেয়। বাকি ৪৬ শতাংশ ছাড় সমস্ত যাত্রীদের দেওয়া হয়। বয়স্ক মানুষ সহ সবাই এই সুযোগের অধিকারি বলে দাবি রেলের। ফলে নতুন করে যে আর কোনও ছাড় দেওয়া সম্ভব নয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফলে বাড়তি দাম দিয়েই ট্রেনে চড়তে হচ্ছে দেশের বড় অংশের প্রবীণ নাগরিকদের।
বলে রাখা প্রয়োজন, প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে যে ছড় দেওয়া হতো তার পরিমান ছিল ১,৬৬৭ কোটি টাকা। বছরে ভারতীয় রেল ভর্তুকি-বাবদ ৫৯,৮৩৭ কোটি টাকা খরচ করে বলেও এক সর্বভারতীয় বাংলা সংবাদমাধ্যমের পোর্টালে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications