করোনা লকডাউন : দীর্ঘায়িত হল রেলের যাত্রী পরিষেবা বন্ধের সময়সীমা
রেল কর্তৃপক্ষ আগে জানিয়েছিল যে করোনা সংক্রমণ রুখতে দেশের রেলওয়ের যাত্রী পরিষেবা বন্ধের সময়সীমা আরও বাড়াতে চলেছে ভারতীয় রেলওয়ে। এর আগে বিজ্ঞপ্তি জারি করে এই লক্ষ্যে রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রিবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখা হবে। বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। বর্তমান পরিস্থিতিতে রেল পরিষেবা বন্ধ রাখা হবে ১৪ এপ্রিল পর্যন্ত।

পণ্য পরিষেবা জারি
তবে যাত্রী পরিষেবা বন্ধ করা হলেও রেলের পণ্য পরিষেবা জারি রাখা স্বাভাবিক ভাবে। এদিকে জনতা কার্ফুর জন্য এমনিতেই রবিবার সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। দক্ষিণ রেল, পশ্চিম রেল ও ইস্টকোস্ট রেলওয়ে তাদের অধিকাংশ ট্রেন বাতিল করে দেয়।

হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে
এদিকে দেশে ক্রমশই জোরালো হয়ে উঠেছে করোনা ভাইরাস সংক্রমণ। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। গত কয়েক দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই হার চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। এই হঠাৎ আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির জেরে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৬২-তে। পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।

দেশজুড়ে লেকডাউন
করোনা ছড়িয়ে পড়া আটকাতে সারা দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। এদিকে দেশে দুই জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে যাদের বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। যার জেরে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় স্টেজের যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।

বিশ্বজুরে করোনা আতঙ্ক
এদিকে সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধির হার ক্রমেই লাগাম ছাড়াচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮ হাজার। এমন কঠিন পরিস্থিতিতে আক্রমণাত্মক হওয়ার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল হু।












Click it and Unblock the Notifications