ট্রেনে ওঠার আগে পরেছেন কি মাস্ক, না হলে কোন শাস্তি, জানাল ভারতীয় রেল
রাস্তাঘাটে অনেককেই দেখা যাচ্ছে তাঁরা করোনা (coronavirus) সম্পর্কিত নির্দেশিকা মানছেন না। মাস্ক পরছেন না। মানছেন না শারীরিক দূরত্ব। তবে রেলযাত্রায় (indian railways) এসব করার চিন্তাভাবনা করলে আগে থেকে
রাস্তাঘাটে অনেককেই দেখা যাচ্ছে তাঁরা করোনা (coronavirus) সম্পর্কিত নির্দেশিকা মানছেন না। মাস্ক পরছেন না। মানছেন না শারীরিক দূরত্ব। তবে রেলযাত্রায় (indian railways) এসব করার চিন্তাভাবনা করলে আগে থেকে অভ্যাসের পরিবর্তন করতে পারেন। রেলের থেকে এব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাস্ক যদি না পরেন, শারীরিক দূরত্ব বজায় না রাখেন, তাহলে, রেলের বিভিন্ন আইনে আপনার শাস্তি হতে পারে। যার মধ্যে রয়েছে জরিমানা, হাজতবাস, কিংবা উভয়ই। এব্যাপারে নির্দেশিকা কার্যকর করবে আরপিএফ (rpf)।

আরপিএফ-এর গাইডলাইন
সামনেই উৎসবের মরশুম। স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। সাতমাস ঘরে বন্ধ থাকার পর অনেকেই আর দিনগুলিকে সেভাবে কাটাতে রাজি নন। তাঁরা একটু স্বাধীন হতে চান। তবে এব্যাপারে সাবধানতা অবলম্বরের পরামর্শ দিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তাদের তরফে গাইডলাইনও জারি করা হয়েছে। রেলের সীমানায় প্রবেশ করলেই এইসব গাইডলাইনগুলি কার্যকর শুরু হয়ে যাবে।

যাত্রীদের অবশ্য কর্তব্য
এর মধ্যে রয়েছে, মাস্ক সঠিকভাবে পরতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব। এছাড়াও কোনও করোনা আক্রান্ত ব্যক্তি যদি ট্রেনে ওঠেন, কিংবা সন্দেহজনক কোভিড রোগী ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা ট্রেনে উঠতে পারবেন না। রেলের টিম বলে দেওয়ার সত্ত্বেও যদি গাড়িতে ওঠেন, তাদের ক্ষেত্রেও এই শাস্তি কার্যকর করা হবে।

থুতু ফেলাও শাস্তিযোগ্য অপরাধ
রেলের এলাকায় প্রবেশের পর, কিংবা ট্রেন থেকে যদি কোনও যাত্রী থুতু ফেলেন, তাহলে, তাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্যা করা হবে। এছাড়াও কোনও যাত্রী যদি কোনও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করেন, তাও শাস্তিযোগ্য অপরাধ।

শাস্তি যেসব ধারায়
রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪৫, ১৫৩, ১৫৪ নম্বর ধারার এই শাস্তি দেওয়ার হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ১৪৫ নম্বর ধারায় মদ খেয়ে মাতলামি, কিংবা অসভ্যতা করলে একমাসের জেল এবং ২৫০ টাকার জরিমানার কথা বলা হয়েছে। ১৫৩ নম্বর ধারায় রয়েছে, যাত্রীর সুরক্ষা বিধি ভঙ্গের কথা। এব্যাপারে সর্বোচ্চ ৫ বছরের জেল ও জরিমানা উভয়ই হতে পারে। রেলের ১৫৪ নম্বর ধারা ভঙ্গ করলে, একবছরের জেল কিংবা জরিমানা কিংবা উভয়ই হতে পারে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications