আগামী পাঁচ বছরেই ওয়েটিং লিস্টের টিকিট থেকে মুক্তি দিল্লি-মুম্বই, দিল্লি-কলকাতা রুটের রেল যাত্রীদের

আগামী পাঁচ বছরেই ওয়েটিং লিস্টের টিকিট থেকে মুক্তি দিল্লি-মুম্বই, দিল্লি-কলকাতা রুটের রেল যাত্রীদের

দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা রুটের ট্রেনগুলিতে আগামী পাঁচ বছরের মধ্যে বন্ধ হতে চলেছে ওয়েটিং লিস্টের টিকিট। সোমবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব এমনটাই জানান।

আগামী পাঁচ বছরেই ওয়েটিং লিস্টের টিকিট থেকে মুক্তি দিল্লি-মুম্বই, দিল্লি-কলকাতা রুটের রেল যাত্রীদের


একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় যাদব বলেন, ভারতীয় রেলওয়ে দশ বছরের একটি প্রকল্পে প্রায় ২.6 লক্ষ কোটি টাকা ব্যয়ে তিনটি অতিরিক্ত ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কাজ করছে। যা আগামীতে দেশের রেল পরিবহন ব্যবস্থাকে আরও উন্নততর করবে। যার ফলে কোনও ভ্রমণকারীকে অপেক্ষা-তালিকাভুক্ত বা ওয়েটিং লিস্টের ঝামেলা থেকে মুক্ত করা যাবে।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়ার দুটি ব্যস্ততম রুটে যাত্রীরা আগামী পাঁচ বছরের মধ্যে ওয়েটিং লিস্টের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন বলে আশা করতে পারেন। এর জন্য ডেডিকেটেড ফ্রেইট করিডোর (ডিএফসি) নির্মাণের যে কাজ চলছে তা ২০২১ সালের মধ্যেই সম্পন্ন হবে।”

এদিকে ১৯৪ কিমি দীর্ঘ ভাদান-খুরজা বিভাগে পূর্বাঞ্চলীয় শাখায় ডিফসি তৈরির কাজ শেষ হয়ে গেছে এবং বাণিজ্যিক ট্রায়াল গুলিও চলতি বছরের অক্টোবর থেকে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ৩০৫ কিমি দীর্ঘ রেওয়ারি-মাদার বিভাগে পশ্চিমী ডিএফসি তৈরির কাজও সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ২৭শে ডিসেম্বর থেকে বাণিজ্যিক ট্রায়ালও শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+