মার্চের গোড়া থেকেই থাকবে শুধু রেলওয়ান, ডাউনলোডে ঝড় তুলে জনপ্রিয়তা লাভ অ্যাপটির
রেলওয়ান (RailOne) অ্যাপটি চালু হওয়ার আট মাসেরও কম সময়ে ডাউনলোডের সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়িয়ে গিয়েছে। আজ রেল মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে।
এই মাসেই অ্যাপটি দৈনিক পাঁচ লক্ষ টিকিট বুকিংয়ের মাইলফলকও পার করেছে, যা এর দ্রুত জনপ্রিয়তাকেই তুলে ধরে।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) নির্মিত অ্যাপটি ২০২৫ সালের ১ জুলাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উন্মোচন করেন। মন্ত্রক জানিয়েছে, "তখন থেকে এটি দেশজুড়ে রেলযাত্রীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে।" মন্ত্রকের মতে, "RailOne অ্যাপটি সমন্বিত ডিজিটাল গেটওয়ে হিসেবে আবির্ভূত, যা একক, নির্বিঘ্ন ইন্টারফেসের মাধ্যমে বিস্তৃত যাত্রী পরিষেবা প্রদান করে।"
১ মার্চ থেকে শুধু রেলওয়ান অ্যাপটিই থাকবে। ইউটিএস অন মোবাইল পরিষেবা আর মিলবে না। তবে তার গ্রাহকরা রেলওয়ান অ্যাপ ডাউনলোড করে পরিষেবা চালিয়ে যেতে পারবেন, তাঁদের কোনও অর্থ থাকলে তা রেলওয়ান অ্যাপে যুক্ত হবে।
কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার প্রমাণস্বরূপ, RailOne দৈনিক প্রায় ছয় লক্ষ টিকিট বুকিং সহজতর করছে, যা এর দৃঢ়তা ও বর্ধিত বিশ্বাসযোগ্যতা তুলে ধরে। অ্যাপটিতে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, ট্রেনের তথ্য, পিএনআর স্ট্যাটাসসহ বিভিন্ন যাত্রীসেবামূলক সুবিধা একীভূত করা হয়েছে।












Click it and Unblock the Notifications