ট্রেনে অতিরিক্ত লাগেজ নিচ্ছেন? এবার গুনতে হবে মোটা টাকা, কোন শ্রেণীর জন্য কত টাকা? জানালেন রেলমন্ত্রী
ট্রেনে যাত্রা করার সময় নির্ধারিত সীমার থেকে বেশি লাগেজ নিয়ে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে, লোকসভায় একথা স্পষ্ট করে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার সংসদে লিখিত উত্তরে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক লাগেজ বহনের নিয়ম আগে থেকেই নির্ধারিত রয়েছে। সেই সীমা যদি কেউ অতিক্রম করে তাহলে সেই লাগেজের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।

রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সেকেন্ড ক্লাসের যাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ ৩৫ কেজি লাগেজ নিয়ে যেতে পারবেন। প্রয়োজনে নির্দিষ্ট চার্জ দিয়ে সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে। স্লিপার ক্লাসে ফ্রি লাগেজের সীমা ৪০ কেজি পর্যন্ত। আর সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত নেওয়া যাবে।
এসি থ্রি টিয়ার এবং চেয়ার কারে যাত্রীরা সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন, এর বেশি নয়। ফার্স্ট ক্লাস এবং এসি টু টিয়ারে বিনামূল্যে ৫০ কেজি ও সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লাগেজ বহন করার অনুমতি রয়েছে। এসি ফার্স্ট ক্লাসে ফ্রি লাগেজের সীমা ৭০ কেজি। আর চার্জ দিয়ে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত নেওয়া যেতে পারে।
রেলমন্ত্রী জানিয়েছেন যে, নির্ধারিত ফ্রি সীমা পেরিয়ে আরও বেশি লাগেজ নিতে চাইলে অতিরিক্ত চার্জ দিতে হবে। যা লাগেজ ভাড়ার দেড় গুণ হারে ধার্য হবে। তবে এই লাগেজ অবশ্যই সংশ্লিষ্ট শ্রেণির সর্বোচ্চ সীমার মধ্যেই হতে হবে।
তিনি আরও জানিয়েছেন যে, যাত্রী কামরায় ব্যক্তিগত লাগেজ হিসেবে ট্রাঙ্ক অথবা স্যুটকেস, যেকোনও একটি নেওয়া যাবে। কিন্তু যদি তার মাপ ১০০ সেমি × ৬০ সেমি × ২৫ সেমির মধ্যে থাকে তাহলেই সম্ভব। এর চেয়ে যদি বড় হয় তাহলে তা পার্সেল ভ্যানে বুক করতে হবে। কোনও বাণিজ্যিক পণ্য যাত্রী কামরায় বহনের অনুমতি নেই বলেও স্পষ্ট করেছে রেল।
সমস্তটা মিলিয়ে, বিমানের মতোই ট্রেনেও লাগেজ বহনের ক্ষেত্রে নিয়ম মানা বাধ্যতামূলক। ঠিক এরকমটাই বার্তা দিল রেলমন্ত্রক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications