প্লাটফর্ম টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত রেলের, ৫০ টাকার বদলে কত টাকা দিতে হবে? কী ঘোষণা করল রেল?

প্লাটফর্ম টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত রেলের, ৫০ টাকার বদলে কত টাকা দিতে হবে? কী ঘোষণা করল রেল?

প্লাটফর্ম টিকিটের দাম কমাল ভারতীয় রেলওয়ে। এক ধাক্কায় ৩ গুণ দাম কমল প্লাটফর্ম টিকিটের। ৫০ টাকা থেকে কমে হল ১০ টাকা। করোনা পরিস্থিতিতে রেলেট টিকিটের দাম নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। দফায় দফায় ট্রেন বন্ধ থাকার কারণে বিপুল সমস্যায় পড়েছিল রেলওয়ে। সেকারণে এক ধাক্কায় সব ট্রেলের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। প্লাটফর্ম টিকিটের দাম এক ধাক্কায় বাড়িয়ে ৫০ টাকা করে দেওয়া হয়েছিল। তাই নিয়ে প্রবল যাত্রী অসন্তোষ শুরু হয়েছিল।

প্লাটফর্ম টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত রেলের, ৫০ টাকার বদলে কত টাকা দিতে হবে? কী ঘোষণা করল রেল?

করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় দফায় প্রায় ৬ মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবাষ এক্সপ্রেস এবং স্পেশাল ট্রেন চললেও সেটা ছিল সীমিত সংখ্যক সেই কারণে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল টিকিটের দাম। এমনকী লোকাল ট্রেনের টিকিটের দামও অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। করোনা সংক্রমণে ট্রেলে যে আর্থিক ধাক্কা এসেছিল সেটা সামাল দিতেই এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে যাত্রীদের কঠিন সমস্যায় পড়তে হয়। কারণ গোটা ভারতে সাধারণ মধ্যবিত্ত এবং গরিমানুষের একমাত্র পরিবহণ বলতে যা বোঝায় সেটা এই রেল। বাসের ভাড়াও করোনা পরিস্থিতিতে অনেকটাই বেড়ে গিয়েছে। অটোর ভাড়াও বেড়েছে। কাজেই লোকাল ট্রেনই একমাত্র ছিল সকলের সাধ্যের মধ্যে।

বিশেষ করে প্লাটফর্ম টিকিটের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অসংখ্য মানুষ। এক ধাক্কায় ৫০ টাকা টিকিটের দাম হয়ে যাওয়ায় সমস্যা বাড়ছিল। তবে এবার থেকে আগের মতোই দশ টাকায় পাওয়া যাবে প্ল্যাটফর্ম টিকিট৷ মধ্য রেলের পক্ষ থেকে বুধবার বিজ্ঞপ্তি জারি করে প্ল্যাটফর্ম টিকিটের দাম পঞ্চাশ টাকা থেকে কমিয়ে দশ টাকা করার কথা জানানো হয়েছে।

রাজ্যে অবশ্য কোনও স্টেশনে প্লাটফর্ম টিকিটের দাম কমানো হয়নি। দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা কয়েকটি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়। করোনা পরিস্থিতি কাটিয়ে এখন ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে রেল। আবার প্যান্ট্রিকার চালু হয়েছে রেলে। অর্থাৎ এবার ট্রেনে রান্না করা খাবারও পাওয়া যাবে। করোনা পরিস্থিতি কাটিয়ে দেশ ছন্দে ফিরতে শুরু করলেও আবার ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন ট্রেন দেখা দিয়েছে বিশ্বে। সেই স্ট্রেন নিয়ে বিশেষ চিন্তায় কেন্দ্র। আফ্রিকার একাধিক দেশে মিলেছে সেই স্ট্রেনের হদিশ। এই নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইউরোপের একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইউরোপের একাধিক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+