কেন্দ্রের সাফল্যকে মনে করিয়ে দিওয়ালির শুভেচ্ছা রেলমন্ত্রী গোয়েলের
দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় রেল তথা কয়লা বিদ্যুৎ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল।
দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় রেল তথা কয়লা বিদ্যুৎ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল। দিওয়ালির আলো সকলের জীবনকে আলোকিত করে তুলুক এই বলে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, গত চার বছরে কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। নতুন ভারতের দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ফলে সকলে দায়িত্বে নিয়ে চারপাশে বদল আনুন, এই আর্জি জানিয়েছেন রেলমন্ত্রী।
এক বছরের বেশি সময় ধরে পীযূষ গোয়েল রেলমন্ত্রকের দায়িত্বে রয়েছেন। দেশের উন্নয়নের যাত্রাকে রেলের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে চাইছেন তিনি। একইসঙ্গে যাত্রী সুরক্ষার বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে।
दीपावली के पावन पर्व पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं, रोशनी का यह पर्व आपके जीवन में सुख-शांति और समृद्धि लेकर आए ऐसी मैं ईश्वर से प्रार्थना करता हूँ। pic.twitter.com/1HA1cTqLZM
— Piyush Goyal (@PiyushGoyal) November 7, 2018
পাশাপাশি তিনি যেহেতু কয়লা তথা বিদ্যুত মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, ফলে সারা দেশ যাতে বিদ্যুতের সুবিধা পায় সেটা নিশ্চিত করতেও যে কেন্দ্র প্রাণপাত করেছে সেটাও জানিয়েছেন মন্ত্রী গোয়েল। ২৪ ঘণ্টাই বিদ্যুত সরবরাহ করা সরকারের কর্তব্য ধরে নিয়েই একাজে ব্রতী হয়েছেন সকলে। সবশেষে ফের একবার দিওয়ালিতে দেশবাসীকে রেল পরিবারের তরফে শুভেচ্ছা জানিয়েছেন রেলমন্ত্রী গোয়েল।












Click it and Unblock the Notifications