বিকশিত ভারতের দিকে যাত্রায় রেল বাজেট ৮ গুণ বৃদ্ধি! দুর্ঘটনার কথা মুখেই আনলেন না PM মোদী
নয়াদিল্লিতে 'বিকশিত ভারত: পোস্ট ইউনিয়ন বাজেট ২০২৪-২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এদিন ২০২৪-এর বাজেটে তাঁর সরকারের নেওয়া বড় সিদ্ধান্তগুলি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দুর্দান্ত ও ধারাবাহিক অগ্রগতি হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী রেল বাজেট নিয়েও কথা বলেন। তিনি বলেন, গত ১০ বছরে আগের সরকারের তুলনায় রেলবাজেট আট গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষি বাজেট চারগুণ এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও রেলবাজেট নিয়ে উল্লেখ করলেও প্রধানমন্ত্রীর মুখে এদিনের রেল দুর্ঘটনা নিয়ে কোনও কথা শোনা যায়নি।

- ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনায় মৃত দুই
প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে ফের এক রেল দুর্ঘটনা, ফের মৃত্যু। ঝাড়খণ্ডের সেরাকেল-খারসাওয়ানে হাওড়া-মুম্বই মেলের অন্তত আঠারোটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ২০ জন। দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের অধীনে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিমি দূরে বারাম্বুর কাছে ভোর ৩.৪৫-এ দুর্ঘটনাটি ঘটে।
- কী বললেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে আগের সরকারের তুলনায় রেলবাজেট আট গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষি বাজেট চারগুণ এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সরকার দেশকে বড় সংকট থেকে বের করে এসেছে। বিষয়টিকে তিনি প্রবৃদ্ধি ও উন্নয়নের উজ্জ্বল উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, ২০১৪ সালে তারা যখন ক্ষমতায় এসেছিলেন, সেই সময় অর্থনীতিকে পুনরুজ্জীবন করাই ছিল তাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ।
#WATCH | Delhi: Addressing the inaugural session of ‘Journey Towards Viksit Bharat: A Post Union Budget 2024-25 Conference’, PM Modi says, "We have increased railway budget by 8 times as compared to the 10 years of the previous government, highways budget by 8 times, agriculture… pic.twitter.com/pb2OaIKpd7
— ANI (@ANI) July 30, 2024
তিনি বলেছেন, প্রবৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরতার এবং লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি অর্থনীতিকে লাইনচ্যুত করেছিল। কিন্তু সেই পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনা গিয়েছে।
তাঁর তৃতীয় মেয়াদে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার শপথের জন্য তিনি নিজেকে দায়বদ্ধ রাখছেন বলে জানিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত আজ বছরে আট শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা বিকশিত ভারতের দিকে যাত্রা প্রত্যক্ষ করছি। এই পরিবর্তন নিছক অনুভূতির নয়, আত্মবিশ্বাসের বলেও মন্তব্য করেছেন তিনি।
সিআইআই প্রবৃদ্ধির জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এবং এতে শিল্পের ভূমিকার রূপরেখা দিতে সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে শিল্প, সরকার, কূটনৈতিক সম্প্রদায় এবং থিঙ্ক ট্যাঙ্ক থেকে প্রায় হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications