Vande Bharat Express: বন্দে ভারতের জন্য টাটানগরে বিশাল প্ল্যান ভারতীয় রেলের! বিনিয়োগ ২২ কোটি টাকা

Vande Bharat Express: আগামী ১৫ ই আগস্ট (independence day 2024) আরও একটি বন্দে ভারত পেতে চলেছে দেশ। হাওড়া সহ দেশের একাধিক রুটে বেশ প্রায় ৩০ টিরও বেশি সেমি বুলেট চলছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি। আর তা টাটানগর ও পাটনা স্টেশন এর মধ্যে চালু হবে বলে জানা যাচ্ছে।

আর সেই বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনটি চালু হওয়ার পরে এই দুই শহরের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তাতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

indian railway

বর্তমানে টাটানগর এবং পাটনা রুটে যাতায়াত করতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লাগে, এই বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালু হলে সেই যাতায়াতের সময় কমে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে রেলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমনকি সরকারি ভাবে ঘোষণাও করা হয়নি। তবে খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে এই রুটে বন্দে ভারত ট্রেনের ট্রায়াল (Vande Bharat Express) রান শুরু হয়েছে। চক্রধরপুরে পৌঁছে গিয়েছে একেবারে নতুন ট্রেনের রেকগুলিও। রেলের এক কর্তা জানিয়েছেন, ট্রেন চালু হবার জন্য সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বর্তমানে প্রত্যেকেই যাত্রীর কাছেই স্বাচ্ছন্দ এবং দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছানোর জন্য বন্দে ভারতের জুড়ি মেলা ভার। তাই এই ট্রেন চালু হলে যাত্রীরা যে বিশেষভাবে উপকৃত হবেন তা বলাই বাহুল্য।

এদিকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) রক্ষণাবেক্ষণের একটি হাব তৈরি হচ্ছে টাটানগরে। একেবারে প্রযুক্তি নির্ভর সেই হাব তৈরি করা হচ্ছে। সেখানে ইন্সটল করা হচ্ছে ট্রাকসাইড ট্রাকশন ওয়্যার। এছাড়াও ২২ কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রাংশ লাগানো হচ্ছে। ইতিমধ্যেই ট্রাকশন ওয়ার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। ফলে ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার করার কাজ হবে আরও সহজ।

শুধু তাই নয়, ট্রেনের গতি থেকে সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য সবটাই দেখা হবে এই হাত থেকে। টাটানগর কোচিং ডিপর কর্মীদের ইতিমধ্যেই বন্ধে ভারতের (Vande Bharat Express) রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই ট্রেনিং পেয়ে গিয়েছেন তারা বাকি কর্মীদেরও ট্রেনিং দেবেন বলে জানা গিয়েছে। প্রযুক্তিগত বিষয় থেকে ট্রেনের সুরক্ষা সবটাই থাকবে এই ট্রেনিং এর মধ্যে। বন্দে ভারতের যাত্রীরা যেন উচ্চমানের পরিষেবা পায় তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+