Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ঐক্যের মূর্তি’ উদ্বোধনে ‘একতা এক্সপ্রেসে’ যাত্রা, ‘স্ট্যাচু অফ লিবার্টি’কে চ্যালেঞ্জ মোদীর

সর্দার বল্লভভাই প্যাটেলের ‘ঐক্যের মূর্তি’র উদ্বোধনে ‘একতা এক্সপ্রেস’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রেল।

সর্দার বল্লভভাই প্যাটেলের 'ঐক্যের মূর্তি'র উদ্বোধনে 'একতা এক্সপ্রেস' পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রেল। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি। 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধনী অনুষ্ঠানে রাজকোট থেকে 'একতা এক্সপ্রেস' ট্রেন চালানো হবে। পর্যটকদের জন্য টানা ১২দিন এই পরিষেবা প্রদান করা হবে।

 ‘ঐক্যের মূর্তি’ উদ্বোধনে ‘একতা এক্সপ্রেসে’ যাত্রা, ‘স্ট্যাচু অফ লিবার্টি’কে চ্যালেঞ্জ মোদীর

রেল সূত্রে জানানো হয়েছে, ৩১ অক্টোবর 'একতা এক্সপ্রেস' যাত্রা শুরু করবে রাজকোটের উদ্দেশ্যে। এই বিশেষ ট্রেন রাজকোট, সুরেন্দ্র নগর, বিরামগম, সবরমতী, আনন্দ, ভদোদরা, ভারুচ, সুরাট, বাপি, কল্যাণ ও পুনে ছুঁয়ে যাবে। এই ট্রেনটি রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী, কোচুভেলি, ত্রিভান্দুম, তিরুপতি, শিরদি এবং শনি শিংগনপুরের গুরুত্বপূর্ণ স্টেশনেও পৌঁছবে।

টানা ১২ দিন চলবে এই ট্রেন। আইআরসিটিসি ওয়েবসাইট অনুযায়ী, মোট ৮০৪টি স্লিপার ক্লাসের বার্থ, ৬২টি থার্ড এসি বার্থ থাকেব এই বিশেষ ট্রেনে। আগ্রহী যাত্রীরা অনলাইন তাদের টিকিট বুকিং করতে পারবেন। উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'স্ট্যাচু অফ লিবার্টি'র দ্বিগুণ উচ্চতার মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন করবেন।

'স্ট্যাচু অফ ইউনিটি'র সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটিতে দুটি উচ্চ-গতির যাত্রী এলিভেটর রয়েছে, যা পর্যটকদের গ্যালারি থেকে মূর্তির সামনে নিয়ে যাবে। একসঙ্গে ২০০ পর্যটক উঠতে পারবেন এই এলিভেটরে। ১৮২ মিটার উচ্চতার ওই মূর্তি তৈরি করতে ২৯৮৯ কোটি টাকা ব্যয় হয়েছে। সময়ে লেগেছে ৩৩ মাস।

প্রধানমন্ত্রী মোদি জানান, এই মূর্তিটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ঠিক যেমন 'স্ট্যাচু অফ লিবার্টি' নিউ ইয়র্কের বুকে আকর্ষনীয়, তেমনই 'স্ট্যাচু অফ ইউনিটি' ভারতের বুকে বিরাজমান থাকবে। গুজরাট সরকারের মতে, এটি প্রতিদিন অন্তত ১৫ হাজার পর্যটক টানতে সক্ষম হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+