Rail security: রেলে নিরাপত্তার জন্য তহবিল ব্যবহার হয়েছে আসবাব, ল্যাপটপ কিনতে! কংগ্রেসের অভিযোগ ওড়াল সরকার
রেলের নিরপত্তার (Rail security) জন্য বরাদ্দ করা তহবিলের অপব্যবহার নিয়ে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার। শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, নিরাপত্তার জন্য বরাদ্দ করা তহবিল কর্মীদের মৌলিক সুবিধা প্রদানে ব্যবহার করা হয়েছে।
সরকারের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ সাল পর্যন্ত রেলের ট্র্যাক পরিবর্তন-সহ নিরাপত্তার জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ এক লক্ষ কোটি টাকারও বেশি। ট্র্যাক রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করার অভিযোগও সেই সময় উড়িয়ে দেওয়া হয়।

কংগ্রেসের তরফে ২০২১-এ সিএজির এক প্রতিবেদনের কথা তুলে ধরে বলা হয়েছে, গাড়ি ভাড়া, আসবাব, ল্যাপটপ-সহ বিভিন্ন জিনিস কিনতে সুরক্ষার (Rail security) জন্য বরাদ্দ করা অর্থের অপব্যবহার করা হয়েছে। বালাসোরে ট্রেন দুর্ঘটনায় ২৭৮ জনের মৃত্যু এহং প্রায় ১২ জনের আহত হওয়ার পরে কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এব্যাপারে টুইট করেছিলেন।
কংগ্রেসের তরফে করা অভিযোগে বলা হয়েছিল, সুরক্ষায় ব্যবহারের জন্য বরাদ্দ করা অর্থে (Rail security) লোকো পাইলটদের ঘরে ব্যবহার করা হয়। এছাড়াও লোকো পাইলটদের দীর্ঘ সময় দাঁড়়িয়ে থাকতে হয়, যে কারণে তাঁদের ফুট ম্যাসেজারের প্রয়োজন পড়ে। তারও ব্যবস্থা করা হয়েছে এই টাকায়।
This is how funds specifically meant for railway safety were used. This is the CAG's finding. pic.twitter.com/7zuEhfEvb3
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 9, 2023
সিএজি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আসবাবপত্র, বাসনপত্র, ক্রোকারিজ, রান্নাঘর কিংবা বৈদ্যুতিক যন্ত্রের জন্য ১.৪৮ কোটি টাকা, গাড়ি ভাড়ায় ০.০৮৫ কোটি টাকা, রাস্তার আলো, দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ফি, ফুট ম্যাসেজার এহং শীতকালীন জ্যাকেটের জন্য ৪.৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে এগুলি কর্মীদের সুস্থ রাখতে, তাও সেখানে বলা হয়েছিল।

এদিকে রেলের একটি কর্মী ইউনিয়নের নেতা বলেছেন, স্টেশন ম্যানেজার এবং যেসব কর্মীদের দিনরাত কাজ করতে হয়, তাদের ব্যবহারের জন্য ক্রোকারিজ এবং ফুট ম্যাসেজার নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এই বিষয়গুলিকে নিয়ে রাজনীতি রেলের ভাবমূর্তিকে নষ্ট করে বলেও দাবি করেছেন ওই নেতা।












Click it and Unblock the Notifications