কৃষি আইন বাতিলের দাবিতে রেল রোকো কর্মসূচির ডাক, পাঞ্জাব-হরিয়ানা সহ একাধিক রাজ্যে স্তব্ধ রেল পরিবেষা
কৃষি আইন বাতিলের দাবিতে রেল রোকো কর্মসূচির ডাক, পাঞ্জাব-হরিয়ানা সহ একাধিক রাজ্যে স্তব্ধ রেল পরিবেষা
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহঃষ্পতিবার দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রেল রোকো কর্মসূচিতে সামিল হয় প্রতিবাদী কৃষকরা। দাবি একটাই, বাতিল করতে হবে কেন্দ্র আরোপতি নয়া তিনটি কৃষি আইন। এদিকে কৃষক আন্দোলনের আবহে সাধারণ যাত্রীদের দুর্ভোগ এড়াতে ও কোনোরকম অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই পাঞ্জাব, বাংলা, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ২০ কোম্পানি অতিরিক্ত আরপিএফ মোতায়েন করেছে রেল। এদিক এদিন ১২টা বাজতে না বাজাতেই পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় বিক্ষোভ প্রদর্শন।

অন্যদিকে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কর্নাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতেও। যার ফলে একাধিক রাজ্যে মাঝ রাস্তাতেই থমকেছে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের গতিপথ। এদিকে যাত্রী দুর্ভোগ এড়াতে রেল পুলিশের সাথে সকাল থেকেই মাঠে নেমেছে রাজ্য পুলিশও। সবথেকে বেশি কড়াকড়ি দেখা যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানাতে। অন্যদিকে গাজীয়াবাদেও গত কয়েকমাস ধরেই বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন আন্দোলনরক কৃষকরা। এই স্টেশন চত্ত্বরেও এদিন সকাল থেকে কড়া পুলিশি প্রহড়া চোখে পড়ে।
অন্যদিকে হরিয়ানায় সোনিপথ, আম্বালা ও জিন্দে দুপুর থেকেই পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা।একই অবস্থা কুরুক্ষেত্র, পানিপথ, পঞ্চকুলা এবং ফতেয়াবাদেও। অন্যদিকে পাঞ্জাবে তীব্র আকার ধারণ করেছে কৃষকদের রেল রোকো কর্মসূচি। এদিন দিল্লি-লুধিয়ানা-অমৃতসর রেলপথের অনেক জায়গাতেই রেললাইনের উপরেই সংগঠনের পতাকা হাতে বসে পড়তে দেখা যায় প্রতিবাদী কৃষকদের। একইসাথে জলন্ধর এবং মোহালী জেলায় জলন্ধর ক্যান্ট-জম্মু রেলপথটিও অবরোধ করে কৃষকরা।












Click it and Unblock the Notifications