Vande Bharat Express Train: একের পর এক বন্দে ভারতে পাথর! রেল পুলিশকে দেওয়া হল বড় নির্দেশ
Vande Bharat Express Train: ফের দুষ্কৃতীদের নিশানায় বন্দে ভারত এক্সপ্রেস! ফের ছোঁড়া হল পাথর। হিমাচল প্রদেশের উনা জেলায় আম্ব থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে একাধিক পাথর ছোড়া হয় বলে দাবি। এর ফলে অন্তত চারতী কোচে ব্যাপল ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এমনকি সিটের নীচে মাথা লুকাতেও কেউ কেউ বাধ্য হন। গত কয়েকদিন আগে একই ভাবে পাটনা-টাটা নগর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। উদ্বেগে রেল আধিকারিকরা (Indian Rail)।

যদিও ঘটনার পর আরপিএফকে (RPF) আরও বেশি করে অ্যালার্ট করা হয়েছে। নজরদারি আরও বেশি মাত্রায় চালানোর কথা বলা হয়েছে। যে সমস্ত সংবেদনশীল জায়গা রয়েছে, সেই জায়গাগুলিতে যাতে বাহিনী মোতায়েন করা যায় তাও দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসগুলিতে (Vande Bharat Express Train) আরপিএফের সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়েছে। ব্যাক টু ব্যাক দুই ঘটনা রেলের তরফে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর। দুটি ক্ষেত্রেই রেল পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হচ্ছে। যে সমস্ত জায়গায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, সেখানকার গ্রামগুলিতে গিয়ে এলাকার মানুষকে জেরা করা হচ্ছে বলেও খবর।
পাশাপাশি ভারতীয় রেলের (Vande Bharat Express Train) তরফে সাধারণ মানুষকে এই বিষয়ে কার্যত সাবধানবার্তা দেওয়া হয়েছে। এমন কাজ থেকে বিরত থাকেন সেই বার্তা দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ এটিএসের হাতে একটি গ্যাংয়ের দুজনকে ধরা হয়। তাদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইল ছিনতাই করতেই বন্দে ভারত এক্সপ্রেসকে টার্গেট করে একের পর এক পাথর ছুড়ত তারা।
ইতিমধ্যে গ্যাংকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন উত্তর প্রদেশের এটিএসের আধিকারিকরা। আর এর মধ্যেই ফের একের পর এক বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) পাথর ছোড়ার ঘটনা। যা রীতিমত উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে রেল আধিকারিকদের কাছে।
বলে রাক্লহা প্রয়োজন, বর্তমানে দেশের ৫০ টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসে চলছে। যার মধ্যে আছে হাওড়া থেকে ছাড়ে এমন বহু ট্রেন।












Click it and Unblock the Notifications