Vande Bharat Express Train: দেশের অন্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের ভাড়া বেশি কেন? অবশেষে ফাঁস হল সেই তথ্য

Vande Bharat Express Train: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের ট্র্যাক! কয়েক লাখ দীর্ঘ এই ট্র্যাককে আরও অ্যাডভান্সড এবং প্রযুক্তি নির্ভর করার কাজ করছে ভারতীয় রেল। একই সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথ্যা মাথায় রেখে রেলের কোচ থেকে শুরু করে একাধিক বদল আনা হচ্ছে। এসেছে দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস। প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও যাত্রীদের ভরসা যোগ্য হয়ে উঠেছে।

বর্তমানে দেশের একাধিক লাইনে ১৩৬ টি বন্দে ভারত ট্রেন পরিষেবা দিচ্ছে। শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, অনেক দ্রুত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারছেন। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে রেলমন্ত্রক সারা দেশে ৪৬টিরও বেশি এই ধরনের ট্রেন (Vande Bharat Express Train) চালু করেছে।

vande bharat

এই সেমি-হাই-স্পিড ট্রেনগুলির কোনওটিতে ৮টি কোচ, ১৬টি কোচ আবার কোনওটিতে ২০ টি কোচ রয়েছে। সবগুলিই চেয়ারকার। তবে খুব শীঘ্রই স্লিপার ভার্সনও বাজারে আসবে। তবে এই ট্রেনগুলির (Vande Bharat Express Train) ভাড়া অন্য ট্রেনের তুলনায় অনেকটাই বেশি।

  • Vande Bharat Express Train: ট্রেনের ভাড়া কেন বেশি?

সারা দেশে প্রত্যেকদিন কয়েক হাজার ট্রেন চলে। লোকাল ছাড়াও এক্সপ্রেস, প্যান্সেঞ্জার আছে। আছে সুপারফার্স্ট এক্সপ্রেসও। তবে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন, নয়া বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) একাধিক অ্যাডভান্সড সিকিউরিটি ফিচার যোগ করা আছে। প্রযুক্তিনির্ভর এবং আধুনিক ফিচার যোগ করা আছে। যা প্যাসেঞ্জারদের অনেক বেশি সুরক্ষিত রাখে। এছাড়াও ফ্রি ওয়াইফাই সহ মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থাই এই ট্রেনে আছে।

সবথেকে বড় বিষয় বন্দে ভারতের চেয়ার ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরে যায়। সমস্ত আসনের নীচে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা যেমন আছে, তেমনই ট্রেনে মিনি প্যান্ট্রি দেওয়া হয়েছে। এমন সিস্টেম আছে যা বাইরের আওয়াজকে ভিতরে ঢুকতে দেয় না। ঝাঁকুনিও লাগে কম।

  • Vande Bharat Express Train: যাত্রী কম হচ্ছে? চিন্তা বাড়ছে রেলের?

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express Train) ভাড়া বেশি হওয়ার কারণে যাত্রী কম হচ্ছে? বহু ট্রেন কার্যত ফাঁকা ছুটছে। সংসদে এই বিষয়ে প্রশ্ন ওঠে। জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় রেলের রিজার্ভেশনের চাহিদা সারা বছর একই থাকে না। তবে কম স্টপেজ এবং কম যাতায়াতের সময় সহ জনপ্রিয় এবং সুবিধাজনক সময়ে যে সমস্ত ট্রেন চলে সেই অনুযায়ী ট্রেনের চাহিদা থাকে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানান, অক্টোবর পর্যন্ত বন্দে ভারতে যাত্রী সংখ্যা ঠিক আছে। গড় আয় নিয়েও সন্মতষ প্রকাশ করেছেন অশ্বিনী বৈষ্ণব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+