রেল লাইনে কবে চলবে বন্দে ভারত স্লিপার? বড় আপডেট রেলমন্ত্রীর! নিউ জলপাইগুড়ি থেকে ছুটবে? আশার আলো উত্তরবঙ্গে
Vande Bharat Sleeper Train: দীর্ঘ প্রায় কয়েকমাস ধরে চলছে বন্দে ভারত স্লিপার নিয়ে জল্পনা। ট্রায়ান রান শেষ হলেও এখনও বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু হয়নি এই ট্রেনের। আর তা কবে হবে তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যেই সংসদে বড় আপডেট দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
জানিয়েছেন, প্রোটোটাইপটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে, বর্তমানে পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আপডেট (Vande Bharat Sleeper Train) পাওয়া যাবে বলেও ইঙ্গিত রেলমন্ত্রীর।

Vande Bharat Sleeper Train: ঠিক কি জানিয়েছেন রেলমন্ত্রী?
লোকসভাতে এক লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম সেট ১৬ কোচের প্রোটোটাইপ রেক নির্মাণ পুরো গিয়ে গিয়েছে। এমনকী ফিন্ড ট্রায়ালও সম্পূর্ণ হয়ে গিয়েছে। রেক খুব শীঘ্রই চালু করা হবে বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে কোন রুটে এই ট্রেন চালু করা হবে প্রথম সে বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।
যা খবর, ১৬ কারের ১০ টি এবং ২৪ টি কারের ৫০ টি রেক আইসিএফ চেন্নাই তইইরি করবে বলে জানা যাচ্ছে। এছাড়াও, ২০০টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির জন্য মন্ত্রক একটি চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানা যাচ্ছে। এর জন্য অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে ভারতীয় রেলের কর্মীদেরও সহযোগিতা নেওয়া হবে।
Vande Bharat Sleeper Train: জলপাইগুড়ি থেকে চলতে পারে
বন্দে ভারত স্লিপার একাধিক রুটে চালানোর পরিকল্পনা আছে। এমনকী শোনা যাচ্ছে এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চলতে পারে এই ট্রেন। বর্তমানে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকার ভার্সন চলছে। সেটিকে বদলে স্লিপার ভার্সন চালানোর পরিকল্পনা আছে বলে শোনা যায়। তবে সেক্ষেত্রে এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত এই রুট সীমাবন্ধ নাও থাকতে পারে। শোনা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি হয়ে ট্রেনটি গুয়াহাটির উপর দিয়ে আগরতলা পরিন্ত চলতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি।
Vande Bharat Sleeper Train: আধুনিক একটি ট্রেন
ট্রেনটিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আছে। আর তা দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। ট্রেনের বডি সম্পূর্ণরূপে তৈরি করা হবে দুর্ঘটনারোধী আধুনিক ব্যবস্থা দিয়ে। যাত্রীদের নিরাপত্তার জন্য অ্যান্টি-ক্লাইম্বার স্ট্যান্ডার্ডকে মেনে তা তৈরি করা হবে। বন্দে ভারত স্লিপার তৈরির ক্ষেত্রে EN-45545 HL3 সুওরক্ষা প্রজকুক্তির সাহায্য নেওয়া হবে বলেও খবর। এছাড়াও প্রত্যেক কোচে এন্টি ফায়ার ডোর সিস্টেম লাগানো থাকবে।
এছাড়াও বন্দে ভারত স্লিপার ট্রেনে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ইনস্টল করা হবে, যা অপারেশনাল দক্ষতার উন্নতির পাশাপাশি শক্তি সঞ্চয় করতে কার্যকর হবে। পাশাপাশি সিসিটিভি ব্যবস্থা সহ একাধিক অতযাধুনিক ব্যবস্থা থাকবে দেশের এই সেমি বুলেটে।












Click it and Unblock the Notifications