Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Train Coach: ২০০ টি স্লিপার রেক...লোকসভায় বড় তথ্য রেলমন্ত্রী অশ্বিনীর

Vande Bharat Train Coach: ট্রেন যাত্রা আরও যাতে মসৃণ হয় সেজন্যে চেষ্টা করছে ভারতীয় রেল! আর সে লক্ষ্যেই আরও ১০ টি বন্দে ভারত স্লিপার ট্রেনের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে এই ট্রেনের প্রটোটাইপ কোচের নির্মাণ কাজ শেষ হয়েছে। চলছে ট্রায়াল রান।

খুব শীঘ্রই ভারতীয় রেল ট্র্যাকে এই ট্রেনকে ছুটতে দেখা যাবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত তারিখ জানানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানেই শেষ নয়, ২০০ টি বন্দে ভারত স্লিপার রেক (Vande Bharat Train Coach) তৈরির চুক্তিও ইতিমধ্যে সেরে ফেলেছে রেল।

Vande Bharat Train Coach

  • Vande Bharat Train Coach: ছুটছে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস

লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। সেখানেই রেল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, দ্রুত গতিতে ব্রডগেজ ইলেকট্রফায়েড নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। আর এই নেটওয়ার্কে দেশজুড়ে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। একাধিক রুটে যে ট্রেনগুলি চলছে তাতে যাত্রী সংখ্যা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গড় উপস্থিতি ১০০ শতাংশেরও বেশি।

পাশাপাশি রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৮ সালের এপ্রিল মাস থেকে ভারতীয় রেলের প্রোডাকশন ইউনিট শুধুমাত্র LHB কোচ তৈরির (Vande Bharat Train Coach) কাজ চলছে। আর সেই কাজ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

  • Vande Bharat Train Coach: LHB কোচের সংখ্যা বাড়ছে

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০১৪- ২৪ এর মধ্যে ৩৬,৯৩৩ LHB কোচ (Vande Bharat Train Coach) বানানো হয়েছে। আর তা ২০০৪ থেকে ১৪ সালে নির্মিত কোচের (2,337) সংখ্যার থেকে ১৬ গুণ বেশি। প্রযুক্তিগত ভাবে LHB কোচকে আরও উন্নত করা হচ্ছে। শুধু তাই নয়, আরও বেশি করে যাতে এই কোচ বানানো সম্ভব হয় সে চেষ্টা রেলের তরফে করা হচ্ছে বলে জানানো হয়েছে। নয়া এই কোচে অ্যান্টি-ক্লাইম্বিং সিস্টেম, দুদান্ত সাসপেনশন সহ একাধিক ব্যবস্থা রয়েছে।

বলে রাখা প্রয়োজন, প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম প্রোটোটাইপটি ICF চেন্নাই এবং বিইএমএল যৌথ ভাবে তৈরি করেছে। যা খবর, খাজুরাহো থেকে মাহাবো পর্যন্ত RDSO এর মাধ্যমে ট্রায়াল রান করানো হবে এই ট্রেনের। এরপর প্রয়োজন অনুমোদনের। আর তা পেলেই সাধারণ মানুষের জন্য নয়া এই ট্রেনকে চালানো হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+