রেল আপনাদের সম্পত্তি! আন্দোলনকারীদের বার্তা দিয়ে রেলমন্ত্রীর আশ্বাস, ফলাফল স্বচ্ছ হবে

বিতর্ক ঠেকাতে এনটিপিসি পরীক্ষা বাতিলই করে দিল রেল। পরীক্ষা পদ্ধতিতে গোলযোগের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বিক্ষোভ চলছিল। আজ বুধবার তা অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত আন্দোলনকারী পরীক্ষার্থীরা ট্রেনে আগুন পর্যন্ত ধরি

বিতর্ক ঠেকাতে এনটিপিসি পরীক্ষা বাতিলই করে দিল রেল। পরীক্ষা পদ্ধতিতে গোলযোগের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বিক্ষোভ চলছিল। আজ বুধবার তা অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত আন্দোলনকারী পরীক্ষার্থীরা ট্রেনে আগুন পর্যন্ত ধরিয়ে দেন। আর তার জেরেই পরীক্ষা বাতিল করে দিল রেল।

রেলমন্ত্রীর বক্তব্য, ফলাফল স্বচ্ছ হবে

বুধবার ন্যাশনাল ট্রান্সপোর্টারের মুখপাত্র এমনটাই জানিয়ে দিয়েছেন। এমনকি এহেন বিক্ষোভের পর রেলমন্ত্রী নিজে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav) বলেন, এই ঘটনায় ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটি দ্রুত এই সংক্রান্ত কোনও রাস্তা বার করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। আর এজন্যে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

অশ্বিনী বৈষ্ণবের কথা মতো এই বিষয়ে আগামী চার মার্চ কমিটিকে এই বিষয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। অন্যদিকে আবেদনকারীকেও তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তাঁরাও এই বিষয়ে নিজেদের মতামত রাখতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। তীব্র আকার ধারণ করেছে বিক্ষোভ। উত্তেজনা ছড়ায় বিহারের নওয়াদা, বিহারশরিফ, আরা, বক্সার, মুজাফফরপুর, ভবুয়া এবং সীতামারহায়।

এমনকি বিক্ষোভ ছড়িয়ে পড়ে ছাপড়া, পাটনা, সমস্তিপুরেও। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাওয়াদায়। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি প্যাসেঞ্জার ট্রেনেও। এই ঘটনায় আটকে পড়ে বহু ট্রেন।

এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, পুরো ঘটনা যথেষ্ট গুরুত্ব এবং সংবেদনশীল হিসাবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, রেল বা সরকারি সম্পত্তিত নষ্ট করা নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, রেলওয়ে আপনাদের সম্পত্তি। এটিকে ধ্বংস করবেন না। গোটা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও স্পষ্ট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। শুধু তাই নয়, পরীক্ষার ফলাফল স্বচ্ছ এবং পক্ষপাতদুষ্ট হবে বলেও দাবি তাঁর।

তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আইন-শৃঙ্খলা অনুযায়ী পুলিশ-প্রশাসন কাজ করবে। তবে পাবলিক প্রোপার্টি নষ্ট করার আগে সবারই সাবধান হওয়া উচিৎ বলেও দাবি মন্ত্রকের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর।

প্রসঙ্গত, রাজেন্দ্র নগর টার্মিনালে ট্রেন থামিয়ে পাথর ছোঁড়ার জন্য এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এইসব ছাত্রদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা তো করা হয়েছেই, তার পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়া এবং ঢিল ছুড়ে পুলিশকে আক্রমণ করার অভিযোগও আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+