Vande Bharat sleeper train: বিলাসবহুল বার্থ, শুয়ে যাত্রা! বন্দে ভারত স্লিপারের ডেডলাইন জানালেন রেলমন্ত্রী
Vande Bharat sleeper train: ইতিমধ্যে ভারতীয় রেলপথে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস। কয়েকমাসের মধ্যেই যাত্রীদেরও বেশ পছন্দের হয়ে উঠেছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি।
তবে এখানেই শেষ নয়, ভারতীয় রেলের সফর আরও আরামদায়ক করে তুলতে চায় মোদী সরকার। আর তাই বন্দে ভারত স্লিপার আসতে চলেছে। আর সেই ডেডলাইন প্রায় ফিক্সড।

- Vande Bharat sleeper train: যাত্রা হবে শুয়ে
বর্তমানে Vande Bharat ট্রেনগুলির সবই চেয়ারকার। বসে যাত্রা করতে হয়। যে স্টেশন থেকে ছাড়ছে এই ট্রেন, রাতে সে স্টেশনেই ফেরত আসছে। রেলমন্ত্রক বন্দে ভারতের সফর আরও আরামদায়ক করতে চাইছে। আর সেই কারণেই Vande Bharat sleeper train, বলছেন রেল আধিকারিকরা। রাজধানীর মতো এই ট্রেনকেও চালানো হবে। দীর্ঘ যাত্রা Vande Bharat sleeper train-এ সম্ভব হবে। বেশির ভাগই ট্রেনই রাতে ছাড়বে। যাত্রীরা আরামে শুয়ে যাত্রা করতে পারবে।
- Vande Bharat sleeper train: ডেডলাইন ফিক্সড
Vande Bharat sleeper train কবে ট্র্যাকে ছুটবে সে বিষয়ে নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেখানে তিনি জানান, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে বন্দে ভারত স্লিপার রেল ট্র্যাকে বাণিজ্যিক ভাবে ছুটবে। ট্রেনের নির্মাণ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। রেলমন্ত্রীর কথায়, রেল যাত্রার অভিজ্ঞতা বদলে যাবে। আধুনিক সুবিধা থেকে আরাম-দায়ক আসনে থাকবে সে ট্রেনে।
- Vande Bharat sleeper train: ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রস্তুত
রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রথম Vande Bharat sleeper train টি আইসিএফ চেন্নাই তৈরি করছে। রাজধানী এবং অন্য প্রিমিয়াম ট্রেনের থেকে এর স্লিপার কোচ অনেকটাই আলাদা হবে। প্রত্যেক কামরায় চারটের জায়গায় থাকবে তিনটি বাথরুম। থাকবে একটি মিনি পেণ্ট্রি। স্লিপার বন্দে ভারত ট্রেনে মোট ৮২৩টি বার্থ থাকবে। এমনকি স্টাফেদের জন্যেও থাকবে আলাদা বার্থ। স্লিপার বন্দে ভারত-এর প্রোটোটাইপ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
- Vande Bharat: বন্দে ভারত সাধারণ আসবে
বন্দে সাধারণ ভারত (Vande Bharat) খুব শীঘ্রই রেলপথে ঝড় তুলবে। তবে এই ট্রেন সম্পূর্ণ নন এসি। এমনকি ভাড়াও অনেক কম। ইতিমধ্যে বন্দে ভারত সাধারণের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই ট্রেনের উদ্বোধন হতে পারে। এমনয়টাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications