Vande Bharat Express: বন্দে ভারতকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে! হাওড়া থেকে চলা এই ট্রেনের গতি বাড়ল অনেকটাই
Vande Bharat Express Train: দেশের অন্যতম দ্রুত গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস! ঘণ্টায় ১৬০ কিমি গতিবেগে ছোটার ক্ষমতা রয়েছে। এমনকি প্রয়োজনে আরও দ্রুতও ভারতের গর্বের এই সেমি বুলেট দৌড়তে পারবে বলেই দাবি রেল আধিকারিকদের। কিন্তু নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার কথা ভেবে তুলনামূলক কম গতিতে এখনও পর্যন্ত চলে এই ট্রেন।
তবে দ্রুত পরিকাঠামো উন্নতির কাজ চলছে। বন্দে ভারতের (Vande Bharat Express Train) পাশাপাশি অন্যান্য দুরপাল্লার ট্রেনগুলিরও গতি বাড়ানোর কাজ চলছে।

Vande Bharat Express Train: সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিমি
আর সেই তালিকায় যুক্ত হল হাওড়া-পাটনা (Howrah Jn (HWH) to Patna Jn (PNBE) জনশতাব্দী এক্সপ্রেস (Janshatabdi Exp) । শিল্পাঞ্চলের মানুষ তো বটেই, দুই রাজ্যের মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় এই ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত পূর্ব রেলের তরফে নেওয়া হয়েছে। এতদিন রেল নির্ধারিত হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের সর্বোচ্চ গতি (MPS) ছিল ১১০ কিলোমিটার। কিন্তু এখন সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তবে এই বিষয়ে রেলের সর্বোচ্চ স্তর থেকে প্রয়োজন অনুমোদন।
Vande Bharat Express Train: দুই রাজ্যের মধ্যে চলে
আর তা পাওয়া গেলেই হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস (Janshatabdi Exp) ওই গতিতে ছুটবে বলেই খবর। অন্যদিকে বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই হাওড়া এবং পাটনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। সপ্তাহে একদিন বাদে প্রত্যেকদিনই দুই রাজ্যের মধ্যে চলে এই ট্রেন।
এই প্রিমিয়াম ট্রেনটির অনুমোদিত সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার। আর সেই গতিতে হাওড়া এবং পাটনার মধ্যে চলে সেমি বুলেট। এই অবস্থায় এখন থেকে বন্দে ভারত ট্রেনের গতির সঙ্গে টক্কর দেবে হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস।
Vande Bharat Express Train: হাওড়া এবং পাটনার মধ্যে দূরত্ব ৫৩২ কিমি
ফলে তুলনামূলক ভাবে অনেকটাই দ্রুত যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেনব বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, হাওড়া এবং পাটনার মধ্যে দূরত্ব ৫৩২ কিমি। রবিবার বাদে সপ্তাহে পাঁচদিনই চলে জন শতাব্দী এক্সপ্রেস। হাওড়া এবং পাটনার মধ্যে চলাচলের ক্ষেত্রে প্রায় সাড়ে ৮ ঘণ্টা সময় নেয় এই ট্রেন।
অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। পাটনা থেকে সকাল ৮টায় ছাড়ে এই ট্রেন। আবার হাওড়া থেকে তিনটে ৫০ মিনিটে ছাড়বে সেটি। যাত্রীদের কাছে অন্তত্য ভরসার এই ট্রেন।












Click it and Unblock the Notifications