এপ্রিলের সেরা ২০১৮! ব্যতিক্রমী পারফরম্যান্সে পুরনো সব রেকর্ড ভেঙে দিল রেল
প্রতি বছরই এপ্রিল মাসে পণ্য সরবরাহ তলানিতে নেমে যায় রেল। কিন্তু এবার তাৎপর্যপূর্ণভাবে রেল পণ্য সরবরাহে রেকর্ড করেছে।
প্রতি বছরই এপ্রিল মাসে পণ্য সরবরাহ তলানিতে নেমে যায় রেল। কিন্তু এবার তাৎপর্যপূর্ণভাবে রেল পণ্য সরবরাহে রেকর্ড করেছে। অন্যান্য এপ্রিলের তুলনায় কয়েকগুণ বেশি কয়লা-সহ অন্যান্য পণ্যসমুহ সরবরাহ করেছে। সাধারণত মার্চ মাসের পর কয়লা-সহ অন্যান্য পণ্য সরবরাহের ক্ষেত্রে গাছাড়া ভাব দেখা যায়। কিন্তু এবার রেল এপ্রিলেও সমান তালে কাজ করেছে। সেই কারণেই এবার গত বছরের তুলনায় ৮ মিলিয়ন টন বেশি পণ্য সরবরাহ হয়েছে।

এবার এপ্রিলে মোট ৯৮ মিলিয়ন টন পণ্য সরবরাহ হয়েছে। বিগত বছরগুলিতে এই পরিমাণ কাজ হয়নি। সাধারণত মার্চ মাসে ত্রৈমাসিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করার ব্যাপার থাকে। তাই গুরুত্ব সহকারে কাজ করতে হয়। তাই পরের মাসে অর্থাৎ এপ্রিলে একটু গাছাড়া ভাব লক্ষ্য করা যায়। এবার কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। রেলকর্মীদের এই পারফরম্যান্সে খুশি রেল কর্তৃপক্ষ। খুশি রেলমন্ত্রকও। রেলওয়ে বোর্ডের সদস্য মহম্মদ জামশেদ জানান, আমরা আশা করছি ২০১৮ সালের এপ্রিল মাসে 98 মেগাওয়াটে পৌঁছনো একটা দারুন ব্যাপার।
গত বছরের একই সময়ের তুলনায় ২০১৮-র এপ্রিলে উন্নয়নের রেখচিত্র ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১১-র সালের পর এবার সবথেকে দ্রুততম প্রবৃদ্ধি ঘটেছে। ২০১৮ সালে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে কার্গো লোডিংয়ের পরিমাণ হ্রাসের পরিমাণ প্রায় ১২ শতাংশ। গত আট বছরের মধ্যে এই হার সর্বনিম্ন।
কয়লা-সহ সমস্ত পণ্যসমুহ গোষ্ঠীগুলোর চাহিদা মেটাতে রেল কর্তৃপক্ষ ২০১৮-র এপ্রিল মাসে সর্বোচ্চ ৯৮ মিলিয়ন টন লোড করেছে। ২০১১ সালের এপ্রিলের তুলনায় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি হয়েছে এবার।
এছাড়াও মহারাষ্ট্রের বালহারশাহ এবং চন্দ্রপুর রেলস্টেশন সৌন্দর্য্য প্রতিযোগিতার বিজয়ী হয়েছে এবার। সেন্ট্রাল রেলওয়ের নাগপুর বিভাগটি দুটি স্টেশনকে তদোবা ন্যাশনাল পার্ক এবং স্থানীয় আদিবাসী শিল্পে বন্যপ্রাণীর উপর ভিত্তি করে চিত্রশিল্প, ভাস্কর্য ও কারুশিল্পে সজ্জিত করে তোলা হয়।
এবার মুম্বই সেন্ট্রাল স্টেশনকে প্রাকৃতিক সৌরবিদ্যুতে রূপান্তরিত করা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে সৌরবিদ্যুৎ শক্তির টিউব লাইটে। এই সৌরবিদ্যুৎ দিনে স্বাভাবিক, শীতল এবং কার্যকর আলো প্রদান করছে। এই পদক্ষেপটি রেলওয়েকে গ্রিনহাউস নির্গমন কমাতে এবং বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications