পাঁচদিন পর বুধবার নির্দিষ্ট পথেই ছুটবে করমণ্ডল এক্সপ্রেস, ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিছে চার দিন। এরই মধ্যে অভিশপ্ত রেল লাইন দিয়ে ছুটেছে ট্রেন। এবার ছুটবে করমণ্ডল এক্সপ্রেস। রেলসূত্রে জানানো হয়েছে, বুধবার থেকেই আবার ছুটবে এই ট্রেন।

দুর্ঘটনার ৫ দিন পর নির্ধারিত শালিমার স্টেশন থেকে নির্দিষ্ট সময়েই চেন্নাইয়ের উদ্দেশে পাড়ি দেবে আপ করমণ্ডল এক্সপ্রেস। গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের নিকটবর্তী বাহাগনা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে।

করমণ্ডল এক্সপ্রেস

বাহাগনা স্টেশন সংলগ্ন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে ট্রেনটি। তখন পাশের ডাউন লাইন দিয়ে যাচ্ছিল যশবন্তপুর এক্সপ্রেস। দুই যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের কামরাগুলি সংঘর্ষে একাকার হয়ে যায়।

এই দুর্ঘটনার জেরে প্রায় তিন শতাধিক মানুষ প্রাণ হারান। এক হাজারেরও বেশি মানুষ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের সকলের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় চালানো হয় লাইন সারানোর কাজ।

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান, বুধবার নির্ধারিত সময় শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস। তিনি জানান, আগের পথেই চলবে করমণ্ডল এক্সপ্রেস।

করমণ্ডল এক্সপ্রেস

বুধবার বিকেল তিনটে কুড়ি মিনিটে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি।ওড়িশার বালেশ্বর সংলগ্ন বাহানগা বাজার স্টেশনের উপর দিয়ে ফের ছুটবে করমণ্ডল এক্সপ্রেস। আবার স্বাভাবিক পরিষেবা ফেরাতে তৎপর দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ।

রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথম একটি মাল গাড়ি চালানো হয়। তারপর রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরো একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত বারোটা পাঁচ মিনিটে। সেই সময়ও ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 ashwini vaishnaw

তিনি রাতের তিনটি ট্রেনকেই প্রণাম জানান। এরপর সকাল ওই অভিশপ্ত পথ দিয়েই চলে বন্দে ভারত এক্সপ্রেস। আপ ফলকনামা এক্সপ্রেসও যায় ওই লাইন দিয়ে। সোমবার ওই রেলপথ সারানোর কাজ সম্পন্ন হয়েছে। তারপর ওই লাইন দিয়ে ৪০টিরও বেশি ট্রেন যাতায়াত করেছে।

দুর্ঘটনাস্থলে ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় দশ কিলোমিটার মাত্র। মঙ্গলবারও ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। মঙ্গলবার বাতিল করা হয় চারটি ট্রেন। তারপর রেল জানিয়ে দেয় বুধবার থেকে ওই লাইন দিয়েই ছুটবে আপ করমণ্ডল এক্সপ্রেস। আবার স্বাভাবিক হবে রেল পরিষেবা। সব ভীতি দূরে সরিয়ে আবারও ছুটবে করমণ্ডল এক্সপ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+