Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rail accident: ফের দুর্ঘটনার কবলে রেল, বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক

করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এখন যাত্রী মনে আতঙ্কের ছাপ রয়েছে। এরই মধ্যে শোলপুর-বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বেঙ্গালুরুর একটি স্টেশনে এক্সপ্রেসের কোচে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শুক্রবার সকালে ফের দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় রেল। বেঙ্গালুরুর একটি স্টেশনের প্লাটফর্মে ঢুকতেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ট্রেনের কামরায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এদিন বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

Rail accident

ট্রেনটি স্টেশনে ঢুকতেই হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি ফেলে দেন। অনেকে চিৎকার করতে শুরু করেন আতঙ্কে। কয়েকজন যাত্রী লক্ষ্য রেছিলেন এসি কামরা থেকে আগুনের শিখা বের হতে। সকাল সাতটা নাগাদ এই ঘটনায় তৎক্ষণাৎ তা রেলকর্মীদের জানানোর হয়।

তারপর কাছের স্টেশনে সাঙ্গোলি রায়ান্নাতে এক্সপ্রেসটিকে থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করে রেল। প্রথম আশঙ্কা করা হয়েছিল, এসি কামরায় যেকান থেকে আগুনের শিখা বের হচ্ছে, সেখানে যাত্রীরা আটকে রয়েছেন। কিন্তু তা নয়, তাঁরা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে রেল নিশ্চিত করেছে। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই ট্রেনের যাত্রীদের সরিয়ে দিতে সমর্থ হয়েছে রেল। বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

কিন্তু স্টেশন চত্বরে যাত্রীদের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। অনেকেই ট্রেনে আটকে থাকার আশঙ্কা করছিলেন। ট্রেনটি স্টেশনে ঢোকার পরই দমকল চলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। রেলের তরফে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে। রেল যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার পর থেকে গত কয়েকমাসে একাধিক ট্রেনে অগ্নিকাণ্ড-সহ দুর্ঘটনার খবর মিলেছে। ওড়িশার ব্রহ্মপুরে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুন লেগে আতঙ্ক ছড়ায়, উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলাল ভরওয়াড়ি স্টেশনের কাছে আগুন রাগে শিয়ালদহ-আজমের এক্সপ্রেসে। ওড়িশার নউপাড়ায় দুর্গপুরী এক্সপ্রেসেও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+