Manipur Violence: জ্বলতে থাকা মণিপুর নিয়ে সুর চড়াচ্ছে কংগ্রেস! পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন রাহুল
Manipur Violence Update: হিংসা কবলিত মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)! টুইট করে এমনটাই জানিয়েছেন কংগ্রেস মহাসচিব কেসি বেনুগোপাল। ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এবং ৩০ জুন সে রাজ্যে যাচ্ছেন রাহুল। তাঁর এই সফরে একাধিক আশ্রয় শিবির ঘুরে দেখার কথা রয়েছে।
পাশাপাশি সে রাজ্যের মানুষের সঙ্গেও কথা বলার কথা রয়েছে সোনিয়া পুত্র। যদিও শেষমেশ রাহুল গান্ধী সে রাজ্যে যাওয়ার অনুমতি পান কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত দুমাসেরও বেশি সময় ধরে উত্তেজনা রয়েছে মণিপুরে। একাধিকবার শান্তির আবেদন জানানো হলেও তা ব্যর্থ হয়েছে।

এমনকি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর সফরে গিয়েছেন। একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন। এমনকি সে রাজ্যের মানুষের সঙ্গে কথা বলেও শান্তি বজায় রাখার আবেদন জানান শাহ। কিন্তু এরপরেও [পরিস্থিতির বদল ঘটেনি। বরং দিনে দিনে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আর এই অবস্থায় রাহুল গান্ধীর সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কংগ্রেস নেতা বেনুগোপাল জানিয়েছেন, মণিপুর প্রায় দুমাস ধরে জ্বলছে। সেখানে সমাধানের প্রয়োজন রয়েছে। সেখানে আমাদের অনেক দায়িত্ব বলে টুইট কংগ্রেস নেতার। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও প্রশ্ন বিরোধীদের। কেন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কোনও বক্তব্য দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে চাই। একই সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মণিপুরে সমস্ত দলের সঙ্গে আলোচনা করে একটি সাধারণ রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় সরকারকেও আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি।
Sh. @RahulGandhi ji will be visiting Manipur on 29-30 June. He will visit relief camps and interact with civil society representatives in Imphal and Churachandpur during his visit.
— K C Venugopal (@kcvenugopalmp) June 27, 2023
Manipur has been burning for nearly two months, and desperately needs a healing touch so that the…
এমনকি কংগ্রেস নেতা জয়রাম রমেশও এই ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। বলেন, উত্তর-পূর্বের একটা রাজ্য জ্বলছে আর প্রধানমন্ত্রী চুপ রয়েছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কিছু করছেন না। বলে রাখা প্রয়োজন, মূলত সে রাজ্যে দুই জাতির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা। আর তা ভয়ংকর আকার নিয়েছে।
এখনও পর্যন্ত প্রায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনা নামানো হলেও সমাধানের রাস্তা বের হচ্ছে না। শান্তি বজায় রাখতে সেনাবাহিনী, আধাসেনা এবং মনিপুর পুলিশের যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তবে অশান্তির পিছনে জঙ্গি সংগঠন আছে বলে অনুমান।












Click it and Unblock the Notifications