অনুপস্থিত রাহুল, অ্যান্টনির নেতৃত্বে কংগ্রেসের কোর কমিটির বৈঠক
সভাপতি রাহুল গান্ধী অনীহা দেখানোয় দলের প্রবীণ নেতা এ কে অ্যান্টনির নেতৃত্ব আজ বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কোর কমিটি।
সভাপতি রাহুল গান্ধী অনীহা দেখানোয় দলের প্রবীণ নেতা এ কে অ্যান্টনির নেতৃত্ব আজ বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের কোর কমিটি। সংসদে বিরোধী দলনেতা নির্বাচন থেকে বিজেপি বিরোধী লড়াইয়ের অস্ত্রে শান দিতে দিল্লিতে কংগ্রেসের প্রধান দফতরে এই বৈঠক হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ভরাডুবির পর হারের সব দায় নিজের কাঁধে নিয়ে রাজনীতি থেকে কার্যত নিজেকে সরিয়ে রেখেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ঘনিষ্ঠ মহলে দলের সভাপতির পদ ধরে রাখা নিয়ে অনীহাও প্রকাশ করেছেন রাহুল। এই পরিস্থিতিতে দেশের প্রধান বিরোধী দল পড়েছে মহা সংকটে। হাতে আর সময় নেই। অবিলম্বে সংসদে বিরোধী দলনেতা নির্বাচন করাই এখন কংগ্রেসের প্রধান উদ্দেশ্য।

রাহুল গান্ধীর অনুপস্থিতিতে দলের প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি, এই দুর্যোগের সময় কংগ্রেস সব নেতাদের ফের একত্রিত করার দায়িত্ব নিয়েছেন। সংসদে বিরোধী দলনেতা নির্বাচনের পাশাপাশি লোকসভা ভোটে হারের কারণ, নেতা-কর্মীদের খামতি এবং আগামী দিনের রণকৌশল নিয়েও আজ কংগ্রেসের কোর কমিটির বৈঠকে আলোচনা হবে বলেই সূত্রের খবর।












Click it and Unblock the Notifications