কংগ্রেসের দলীয় তহবিলে ‘বিদ্রোহী’ নেতাদের চাঁদা ছাপিয়ে গেল রাহুল-সোনিয়াকেও! কপিল একাই দিলেন ৩ কোটি

কংগ্রেসের দলীয় তহবিলে ‘বিদ্রোহী’ নেতাদের চাঁদা ছাপিয়ে গেল রাহুল-সোনিয়াকেও! কপিল একাই দিলেন ৩ কোটি

বিহার বিধানসভা নির্বাচন হোক বা শেষ লোকসভা, প্রতিক্ষেত্রেই কংগ্রেসে অন্দরেই গান্ধী পরিবারের নেতৃ্ত্ব নিয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। এমনকী কংগ্রেস নেতা কপিল সিব্বল, শশী থারুরের প্রশ্নের মুখে পড়েছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ভূমিকা। যা নিয়ে দলীয় কোন্দল দীর্ঘদিন থেকেই অব্যাহত। এমতাবস্থায় এবার দলীয় তহলে চাঁদার বহরে রাহুল-সোনিয়াকে কয়েক ক্রোশ দূরে ফেললেন দলেরই 'বিদ্রোহী’ নেতারা।

৩ কোটি টাকা অনুদান কপিল সিব্বলের

৩ কোটি টাকা অনুদান কপিল সিব্বলের

সূত্রের খবর, কংগ্রেসের দলীয় তহবিলে ব্যক্তিগত অনুদানের মধ্যে সবচেয়ে বেশি টাকা দিয়েছেন কংগ্রেসের বিরোধী শিবিরের অন্যতম মুখ কপিল সিব্বল। দিয়েছেন প্রায় তিন কোটি টাকা। সর্বোচ্চ অনুদানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিদ্রোহী শিবিরের আরেক নেতা তথা প্রাক্তন অভিনেতা রাজ বব্বর দিয়েছে ১ লক্ষ ৮ হাজার টাকা। সেখানে রাহুল গান্ধী দিয়েছেন মাত্র ৫৪ হাজার টাকা।

 কত অনুদান দিলেন মনমোহন সিং, সোনিয়া গান্ধী ?

কত অনুদান দিলেন মনমোহন সিং, সোনিয়া গান্ধী ?

এদিকে কংগ্রেসেক দলীয় তহবিলে অনুদানের এই চিত্র সামনে আসতেই তীব্র চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে। এদিকে রাহুলের পাশাপাশি ৫৪ চাকা অনুদান দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধীও। যা নিয়েও শুরু হয়েছে তরজা।

প্রায় ১৩৯ কোটি টাকার চাঁদা আসে

প্রায় ১৩৯ কোটি টাকার চাঁদা আসে

প্রসঙ্গত উল্লেখ্য, দলীয় তহবিলে কেউ ২০ হাজার টাকা দিলে তাঁর নাম, প্যান নম্বর ইত্যাদি জানাতে হয় নির্বাচন কমিশনে। সেই হিসাবেই দেখা যাচ্ছে ২০১৯-২০ সালে কংগ্রসের দলীয় তহবিলে নেতাদের দেওয়া তহবিলে এই বিশালাকার পার্থক্য। এদিকে ওই অর্থবর্ষের গোড়ায় কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন খোদ রাহুল গান্ধীই। ওই মোট চাঁদার পরিমাণ ওঠে ১৩৯ কোটি টাকা।

২০১৮-১৯ অর্থবর্ষে অনুদানের পরিমাণ ছিল অনেক বেশি

২০১৮-১৯ অর্থবর্ষে অনুদানের পরিমাণ ছিল অনেক বেশি

জানা গিয়েছে, বর্তমান যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে ২০১৯ সালের ১ লা এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ শে মার্চ অবধি কংগ্রেসের ভাণ্ডারে অনুদান দিয়েছেন এই সমস্ত নেতা-নেত্রীরা। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবর্ষে কংগ্রেসের দলীয় তহবিলে অনুদানের পরিমাণ অনেকটাই বেশি ছিল বলে জানা যাচ্ছে। সেই বছর মোট চাঁদা পড়েছিল প্রায় ১৪৬ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+