শাহিনবাগে আন্দোলনে বসেছেন পাকিস্তানি আর বাংলাদেশিরা, বিতর্কে জড়ালেন রাহুল সিনহা
শাহিনবাগে আন্দোলনে বসেছেন পাকিস্তানি আর বাংলাদেশিরা, বিতর্কে জড়ালেন রাহুল সিনহা
শাহিন বাগের আন্দোলন নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি অভিযোগ করেছেন শাহিন বাগে আন্দোলন করছেন বাংলােদশি এবং পাকিস্তানিরা। তাঁরা ভারতের পতাকা নিয়ে আন্দোলন করছেন। নিজেদের অনুপ্রবেশকে লুকিয়ে রাখতে জাতীয়তাবাদকে হাতিয়ার করছে এঁরা। এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা।

শাহিন বাগ নিয়ে আক্রমণাত্মক রাহুল সিনহা
শাহিন বাগ যে বিজেপি গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে একের পর এক বিজেপি নেতার মন্তব্যে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা অভিযোগ করেছেন শাহিনবাগে পাকিস্তানি এবং বাংলাদেশিরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা নিজেদের বেআইনি অনুপ্রবেশ লুকোতে জাতিয়তাবাদকে হাতিয়ার করছেন বলে অভিযোগ করেছেন রাহুল।

শাহিনবাগের আন্দোলন নিয়ে বিরোধীদের আক্রমণ
শাহিন বাগে যে রাজনৈতিক নেতারা গিয়ে তাঁদের সমর্থন জানাচ্ছেন তাঁদেরও আক্রমণ করেছেন রাহুল সিনহা। তিনি অভিযোগ করেছেন, যাঁরা শাহিনবাগে গিয়ে আন্দোলনের সমর্থন জানাচ্ছেন সেই রাজনৈতিক নেতারা অসমকে ভাগ করতে চান ভারত থেকে। কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে চান ভারত থেকে। ইউনিইটেড ইন্ডিয়ার পরিবর্তে ডিভাইড ইন্ডিয়ার আন্দোলন করছেন তাঁরা।

অমিত শাহের আক্রমণ
সামনেই দিল্লির বিধানসভা ভোট। তারই মধ্যে শাহিন বাগের আন্দোলন নিয়ে রাজনৈতিক চাপান উতর শুরু হয়ে গিয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অমিত শাহ দিল্লিবাসীকে ইভিএমের বোতাম এমন ভাবে টিপতে বলেছেন যাতে তার ঝটকা শািহন বাগে গিয়ে পৌঁছয়। তার পাল্টা জবাব আবার দিয়েছেন প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications