স্ট্র্যাটেজি বদল কংগ্রেসের! মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবমূর্তি ক্ষতি করছেন, বললেন রাহুল
ভোট প্রচারে স্ট্র্যাটেজি বদল রাহুল গান্ধীর। এবার মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরাসরি আক্রমণ করলেন। বললেন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে।
ভোট প্রচারে স্ট্র্যাটেজি বদল রাহুল গান্ধীর। এবার মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরাসরি আক্রমণ করলেন। বললেন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে। অপুষ্টি, কৃষক আত্মহত্যার মতো ঘটনা রাজ্যের ভাবমূর্তির ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রচারে গিয়ে রাহুল গান্ধী শিশুদের মধ্যে অপুষ্টি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, কৃষক আত্মহত্যা, বেকারি নিয়ে সরকারকে কড়া আক্রমণ করেন। দলিত, সংখ্যালঘু এবং আদিবাসীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মধ্যপ্রদেশ সরকারের এই ধরনের উন্নয়নের মডেল রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
রাহুল গান্ধীর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী চৌহান ২১ হাজার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রীও সমসংখ্যক প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। সেই সব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা, বছরে ২ কোটির কর্মসংস্থান এবং কালো টাকা এবং দুর্নীতি বিদায়। এই মুহূর্তে এই সব ইস্যুতে প্রধানমন্ত্রী কথা বলছেন না বলে অভিযোগ করেছেন রাহুল।
কংগ্রেসের উন্নয়ন মডেল হল যুবকদের কর্ম সংস্থান, কৃষকদের সমৃদ্ধি এবং মহিলাদের নিরাপত্তা। কংগ্রেস এই বিষয়গুলিকেই প্রাধান্য দিতে চায়। জানিয়েছেন রাহুল গান্ধী।
রাহুলের দাবি, রাজ্যের মানুষ এখন বিজেপির আসল রূপ বুঝতে পারছে। সেই জন্য কংগ্রেসকে সমর্থনের জন্য সাধারণের কাছে আবেদন জানিয়েছেন। এনএনআরইজিএ, শিক্ষার অধিকার, জমি অধিগ্রহ-সহ বেশ কিছু ইস্যুতে ইউপিএ সরকার যে কাজ করেছিল, সেরকমভাবেই মধ্যপ্রদেশে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী বলেছেন, রাজ্যের চিত্রই পরিবর্তন করে দেবে কংগ্রেস। তিনি বলেন, সবাই জানেনই-টেন্ডার এবং ভ্যাপম-এ কারা দুর্নীতি করেছিল। কাদেরকে সরকার রক্ষা করেছিল, তাও সবাই জানে বলে মন্তব্য করেন রাহুল। শিবরাজ সিং চৌহানের সরকারকে স্ক্যামস্টারদের সরকার বলে মন্তব্য করেন রাহুল।












Click it and Unblock the Notifications