Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওয়েনাডে দুর্গতদের পাশে রাহুল-প্রিয়াঙ্কা! নিজের বাবার মৃত্যুর পরের অনুভূতির কথা স্মরণ বিরোধী দলনেতার

কেরলের ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা তিনশোর বেশি। দুশোর বেশি মানুষ এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে এদিন ওয়েনাড পরিদর্শন করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা।

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। স্বজনহারাদের সান্ত্বনা দিতে গিয়ে রাহুল গান্ধী নিজের বাবা রাজীব গান্ধীর মৃত্যুর খবর পাওয়ার পরের অনুভবের কথা জানান।

rahul gandhi

রাহুল গান্ধীর অনুভব
রাহুল গান্ধী বলেন, তাঁর বাবা মারা যাওয়ার সময় তিনি কী অনুভব করেছিলেন তা মনে আছে। কিন্তু ওয়েনাডে মানুষ শুধু একজন বাবাকে হারায়নি, তাঁর পরিবারকে হারিয়েছে। ভাই-বোন-মা-বাবাকে হারিয়েছে।

ওয়েনাডের কাছে ঋণী
রাহুল গান্ধী বলেছেন, তিনি সেখানকার লোকেদের কাছে শ্রদ্ধা ও স্নেহের কাছে ঋণী। এই সময় তাঁদের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, তিনি গর্বিত যে পুরো দেশ ওয়েনাডের ওপরে নজর দিয়েছে এবং সাহায্য করছে।

এখন রাজনীতি নয়
ভূমিধস নিয়ে রাজনৈতিক কচকচানিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী বলেন, এটা রাজনৈতিুক বিষয় নিয়ে আলোচনা করার সময় বা জায়গা নয়। এখন মানুষের সাহায্যের দরকার। তিনি এই মুহূর্তে রাজনীতিতে আগ্রহী নন। তাঁর ফোকার ওয়েনাডের মানুষদের দিকে, বলেছেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া
প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তিনি একটি ছেলের সঙ্গে দেখা করেছেন, যে থছয় ঘন্টা আটকে ছিল। সে তাঁর পুরো পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সে কেবল তাঁর ঠাকুরমাকে বাঁচাতে পেরেছে। তিনি আরও বলেছেন, সেখানকার মানুষ যে ধরনের যন্ত্রণা ভোগ করছে তা কেবল কল্পনা করা যায়। তাঁরা যতটা সম্ভব সান্ত্বনা এবং সমর্থন দিতে সেখানে গিয়েছেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি প্রতিবেশী রাজ্য কর্নাটকের সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। কর্নাটক ছাড়াও তামিলনাড়ু সরকারও চিকিৎসক, দুর্যোগ মোকাবিলা কর্মী ছাড়াও পাঁচ কোটি টাকা সাহায্যের কথা জানিয়েছেন।

প্রসঙ্গত রাহুল গান্ধী ওয়েনাড আসনটি ছেড়ে দেওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী সেখান থেকে লড়াই করার কথা জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+