করোনা সংকটে অঙ্গনওয়ারি কর্মীদের কাজের প্রশংসা রাহুলের
করোনা সংকটে অঙ্গনওয়ারি কর্মীদের কাজের প্রশংসা রাহুলের
করোনা সংকটের মাঝেই অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর আলোকপাত করতে দেখা গেল রাহুল গান্ধীকে। অঙ্গনওয়ারি কর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স এবং অন্যান্য কর্মী যাঁরা করোনা রোধে দিনরাত খেটে চলেছেন, তাঁরাই আসল দেশপ্রেমিক, এমনটাই শুক্রবার জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিন রাহুলের কথায় একাধিকবার উঠে এল স্বাস্থ্যকর্মীদের গুরুত্ব। তাঁর কথায়, বর্তমান আতঙ্কের আবহে সকল মানুষই করোনা নিয়ে ভুল তথ্যে দিশা হারাচ্ছেন। এমন সময়ে স্বাস্থ্যকর্মীদের অবিরাম পরিশ্রমই পারে মানুষকে আতঙ্কমুক্ত ও সচেতন করতে।
দেশজোড়া আতঙ্কের মাঝেও অঙ্গনওয়াড়ি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করে চলেছেন বলেও এদিন মন্তব্য করেন তিনি। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেল্থ অ্যাক্টিভিস্টস(এএসএইচএ), অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইভস(এএনএমএস)-এর উদ্দেশ্যে রাহুল গান্ধী শুক্রবার বলেন যে, অঙ্গনওয়ারি কর্মীরা সত্যিকারের যোদ্ধা কারণ দেশের সামনে থেকে তাঁরা করোনার বিরুদ্ধে লড়ছেন। এই মুহূর্তে কমিউনিটি কর্মীরাই মূলত দেশের ভরসা বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications