ফের বিদেশ সফরে রাহুল গান্ধী! কথা হতে পারে জার্মানির চ্যান্সেলারের সঙ্গে
চারদিনের দিনের বিদেশ সফরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জার্মানি ও ব্রিটেন সফরে গিয়েছেন তিনি। বিদেশে বসবাসকারী ভারতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল গান্ধী।
চারদিনের দিনের বিদেশ সফরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জার্মানি ও ব্রিটেন সফরে গিয়েছেন তিনি। বিদেশে বসবাসকারী ভারতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাহুল গান্ধী। দলের সমর্থনকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলা ছাড়াও জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, জার্মানিতে হামবুর্গ ও বার্লিনে দুটি মিটিং-এ রাহুল গান্ধী ভাষণ দেবেন। হামবুর্গের ব্রুসিরাস সামার স্কুলের কাম্পনাগেল থিয়েটারে রাহুল গান্ধী ভাষণ দেবেন। ২৩ অগাস্ট বার্লিনে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে।
জার্মানির পরে রাহুল যাবেন যুক্তরাজ্যে। সেখানে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস এবং সাংসদের আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন রাহুল গান্ধী।
গতবছরের সেপ্টেম্বরে রাহুল গান্ধী বার্কেলেতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ছাত্রদের সামনে ভাষণ দিয়েছিলেন। বিষয় ছিল '৭০ বছরে ভারত'।
এবছরের মার্চে রাহুল গান্ধী সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির লি কুয়ান ইউ স্কুল অফ পাবলিক পলিসির জমায়েতে ভাষণ দিয়েছিলেন। তিনি গিয়েছিলেন মালয়েশিয়াতেও।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications