ফের সভাপতি পদে ফিরছেন রাহুল গান্ধী, প্রস্তুতি শুরু কংগ্রেস শিবিরে

গান্ধী পরিবার ছাড়া চলবে না কংগ্রেস। আবারও সেই পরিবারতন্ত্রই প্রতিষ্ঠিত হতে চলেছে। ফের কংগ্রেসের সভাপতি পদে ফিরছেন রাহুল গান্ধী

গান্ধী পরিবার ছাড়া চলবে না কংগ্রেস। আবারও সেই পরিবারতন্ত্রই প্রতিষ্ঠিত হতে চলেছে। ফের কংগ্রেসের সভাপতি পদে ফিরছেন রাহুল গান্ধী। এমনই খবর শোনা যাচ্ছে দলের অন্দরে। কংগ্রেস নাকি তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সূত্রের খবর ২০২০ সালের জানুয়ারি মাসেই কংগ্রেসের বৈঠকে তার প্রস্তুতি শুরু হয়ে যাবে।

রাহুলের পদত্যাগ

রাহুলের পদত্যাগ

লোকসভা ভোটে কংগ্রেসের বিপুল বিপর্যয়ের দায় নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। বিজেপির পরিবারতন্ত্রের তকমা হঠাতে তিনি ঘোষণা করেছিলেন পরবর্তী সভাপতি তিনি নির্বাচন করবেন না। এমনকী প্রিয়াঙ্কা গান্ধীকেও এই পদে বসানো যাবে না বলে জানিয়েছিলেন তিনি। বারবার অনুরোধ করেও রাহুলের এই সিদ্ধান্ত বদলানো যায়নি। শেষে দলের অবস্থা বিবেচনা করে অন্তর্বর্তী সভাপতি পদে বসেছিলেন সোনিয়া গান্ধী।

ফিরছেন রাহুল

ফিরছেন রাহুল

ফের সভাপতি পদে ফিরছেন রাহুল গান্ধী। এমনই খবর শোনা যাচ্ছে। কংগ্রেস শিবিরে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর ২০২০ সালের জানুয়ারিতেই দিল্লিতে বৈঠকে বসবেন দলের নেতারা। সেখানে অন্তর্বর্তী সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন সোনিয়া গান্ধী। যাতে ছেলের সভাপতি পদে নির্বাচনের পথ সুগম হয় সেকারণেই পদত্যাগ করবেন তিনি। এমনই জল্পনা শোনা যাচ্ছে। ডিসেম্বররেই রাজস্থানের উদয়পুরে এই বৈঠক হওয়ার কথা ছিল।

১৫ জানুয়ারির আগেই সিদ্ধান্ত

১৫ জানুয়ারির আগেই সিদ্ধান্ত

কংগ্রেসের আরেক শিবির সূত্রে খবর ২০২০ সালের ১৫ জানুয়ারির আগেই নাকি রাহুল গান্ধী সভাপতি পদে বসবেন। যদিও রাহুল গান্ধী এখনও নাকি সভাপতি পদ নিয়ে উদাসীন। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে ভালই ফল করেছে কংগ্রেস। মহারাষ্ট্রে সরকার হঠন আর হরিয়ানার শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায় রয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+