রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরল! ঘোষণা লোকসভা অধ্যক্ষের সচিবালয়ের
রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। সংসদে অনাস্থা প্রস্তাবের আগের দিন সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। ওয়ানাদের সাংসদের সদস্যপদ ফিরে পাওয়ার কথা এদিন জানিয়েছে লোকসভার অধ্যক্ষের সচিবালয়। রাহুল গান্ধী এদিনই লোকসভার অধিবেশনে যোগ দেন কিনা তারই অপেক্ষা।
সুরাতের নিম্ন আদালতের রায়ে গত ২৪ মার্চ সাংসদ পদ গিয়েছিল রাহুল গান্ধীর। তারপর চারমাসেরও বেশি সময় পরে সুপ্রিম কোর্টের রায়ের পরে এদিন তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। এদিন এই খবর পাওয়ার পরেই নতুন দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বাইরে উৎসব শুরু হয়ে যায়।

এর আগে এদিন কংগ্রেসের তরফে ইঙ্গিত করা হয় সোমবার সন্ধের মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ পুনরুদ্ধার না বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে কংগ্রেস। তবে তার আর প্রয়োজন পড়ল না।
রবিবারই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় রাহুল গান্ধীকে সাংসদ পদে ফেরাতে কংগ্রেসের কাগজপত্র তৈরি। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে লোকসভার অধ্যক্ষকে। সোমবার সকালে লোকসভা অধ্যক্ষের সচিবালয় এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে।
মোদী পদবি মামলায় সুরাতের নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা হয় লোকসভার সচিবালয়ের তরফে। মধ্যের চার মাস রাহুল গান্ধী লোকসভার সদস্য ছিলেন না। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন সেখানে নির্বাচনের প্রস্তুতিও নেয়নি।
২০১৯-এর সাধারণ নির্বাচনে কর্নাটকের কোলারের জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরেদের পদবি কেন মোদী। রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরুদ্ধে সুরাতের আদালতে মামলা করা হয়। সেই মামলাতেই রাহুল গান্ধীকে মার্চ মাসে অযোগ্য ঘোষণা করা হয়।
শুক্রবার শুনানির সময় নিম্ন আদালতের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত বলে, চূড়ান্ত রায়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত রাখা হোক। বিচারপতিরা বলেন, এই অযোগ্য ঘোষণার প্রভাব শুধু ব্যক্তির অধিকারকেই প্রভাবিত করা না ভোটারদেরও প্রভাবিত করে।












Click it and Unblock the Notifications