Rahul Gandi: রাহুলের ভারত ন্যায় যাত্রায় মণিপুর কাঁটা, হঠাৎ করে কেন এমন ঘটল?

রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার অনুমতি দিল না মণিপুর সরকার। রাজ্যে নতুন করে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে ভারত ন্যায় যাত্রা মণিপুরে করলে আরও অশান্তির আঁচ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সেকারণেই অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ভারত ন্যায় যাত্রার করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব ছিল এই ভারত ন্যায় যাত্রা। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী ১৪ নভেম্বর মণিপুরের ইম্ফল থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

Rahul Gandi

এই নিয়ে কথা বলতে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কাছে গিয়েছিলেন মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র। তাঁর সঙ্গে কংগ্রেসের প্রতিনিধিদলও ছিল। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন কংগ্রেসের এই ভারত ন্যায় যাত্রা করার অনুমতি তিনি দিতে পারবেন না। কারণ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি। এখনও একাধিক জায়গায় চলছে অশান্তি।

মণিপুর সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে মণিপুর থেকেই শুরু হবে ভারত ন্যায় যাত্রা। তাঁরা ব্যক্তিগত উদ্যোগে ইম্ফলের পরিবর্তে অন্যকোনও জায়গায় ছোট করে করবেন বলে জানিয়েছেন। তবে কোথা থেকে সেটা শুরু করা হবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানি তিনি।

মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ভারত ন্যায় যাত্রা করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার পর কংগ্রেস দক্ষিণ ভারতে অনেকটাই সাফল্য পেয়েছিল। সেকথা মাথায় রেখেই লোকসভা ভোটের আগে পূর্ব থেকে পশ্চিম ভারত ন্যয় যাত্রার করে দলের কর্মীদের একজোট করার একটা প্রচেষ্টা করতে চাইছেন রাহুল গান্ধী। সেকারণে মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ১৪ জানুয়ারি থেকে ভারত ন্যায় যাত্রা করার কথা ঘোষণা করেছিলেন তিনি।

কিন্তু মণিপুরের পরিস্থিতি একেবারেই ভাল যাচ্ছে না। নতুন করে একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে চলেছে মণিপুরে। কার্ফু তুলব তুলব করেও মণিপুর সরকার সেটা করার সাহস পাচ্ছে না। মণিপুরে কয়েকদিন আগে পর্যন্ত হিংসার ঘটনা ঘটেছিল। তাতে নতুন করে কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে সেখানে।

তাই নতুন করে সেখানে কোনও রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি দিতে চাইছে না মণিপুর সরকার। যদিও কংগ্রেস একে অন্যভাবে দেখছে। ইচ্ছে করেই কংগ্রেসকে এই ভারত ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তবে তাঁরা মণিপুর থেকেই এই কর্মসূচি শুরু করবেন তাতে অনড় রয়েছেন। নতুন করে জায়গা বাছাই করা হয় হয়নি এখনই। ইম্ফলের পরিবর্তে কোথায় হবে সেটা িয়ে আলোচনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+