করোনা লকডাউনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কতটা সাহায্যের প্রয়োজন জনতার রায় চান রাহুল
করোনা লকডাউনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কতটা সাহায্যের প্রয়োজন জনতার রায় চান রাহুল
করোনা ভাইরাসের লকডাউন চলছে গোটা দেশে। দেড় মাসের লকডাউন চলছে গোটা দেশে। এই পরিস্থিতিতে গরিব মানুষের মতই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তার জন্য সরকারের কাছে বারবারই বিশেষ প্যাকেজ দাবি করেছেন রাহুল গান্ধী। এবার তিনি জনতার রায় নেবেন বলে জানিয়েছেন। তারজন্য বিশেষ একটি পোর্টাল লঞ্চ করেছে কংগ্রেস। এই পোর্টালে দেশবাসী নিজের মতামত জানাতে পারবেন।

করোনা লকডাউনে ক্ষতি
করোনা ভাইরাসের লকডাউনে একদিকে যেমন ক্ষতি হয়েছে গরিব মানুষের ঠিক সেরকমই করোনা ভাইরাসের লকডাউনের প্রভাব পড়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও। এই শিল্পগুলিই দেশের অর্থনীতি টেনে নিয়ে চলে। কিন্তু লকডাউনের কারণে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে এই শিল্পগুলিকে। সেই ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে বিশেষ আর্থিক সাহায্যের কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

জনতার রায় চান রাহুল
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতির সামাল দিতে আর্থিক প্যাকেজ দাবি করেছেন রাহুল গান্ধী। তাই এবার এই নিয়ে জনতার রায় নিতে চান তিনি। জনতার রায় জানার জন্য কংগ্রেসের পক্ষ থেকে পোর্টাল শুরু করা হয়েছে। তাতে দেশবাসী এই নিয়ে তাঁদের মতামত জানাতে পারবেন। জনতার রায় নিয়ে সেটা কেন্দ্রীয় সরকারকে জমা দেবে কংগ্রেস।

আর্থিক প্যাকেজ ঘোষণা
লকডাউন ঘোষণার পরেই ১৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকারে। তাতে গরিবমানুষের অন্নের সংস্থান করা হয়েছে। তার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠিগুলিকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য তেমন কোনও বন্দোবস্ত করা হয়নি।












Click it and Unblock the Notifications