কংগ্রেসে প্রশান্ত কিশোরকে স্বাগত, রাহুল ঘনিষ্ঠ টুইট করেই মুছে ফেললেন সেটি, আরও বাড়ল জল্পনা

কংগ্রেসে প্রশান্ত কিশোরকে স্বাগত, রাহুল ঘনিষ্ঠ টুইট করেই মুছে ফেললেন সেটি, আরও বাড়ল জল্পনা

কংগ্রেস পরিবারে প্রশান্ত কিশোরকে স্বাগত। টুইট করেছিলেন রাহুল ঘনিষ্ঠ নেত্রী অর্চনা ডালমিয়া। তার কয়েক মুহূর্তের মধ্যেই সেই টুইট মুছে ফেলেছেন তিনি। কিন্তু সেই কয়েক মিনিটের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে খবরটি। তারপরেই শুরু হয়েছে জল্পনা তাহলে কি এবার সরাসরি রাজনীিততে নাম লেখাতে চলেছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরকে নিয়ে টুইট রাহুল ঘনিষ্ঠের

প্রশান্ত কিশোরকে নিয়ে টুইট রাহুল ঘনিষ্ঠের

গতকাল প্রশান্ত কিশোর দেখা করেন রাহুল গান্ধীর সঙ্গে। তোলপাড় শুরু হয়ে যায় জাতীয় রাজনীিততে। তারপরেই রাহুল ঘনিষ্ঠ নেত্রী অর্চনা ডালমিয়া টুইট করেন কংগ্রেস পরিবারে প্রশান্ত কিশোরকে স্বাগত। সঙ্গে সঙ্গে জল্পনার পারদ চড়তে শুরু করে। তাহলে কি এবার একেবারে সক্রিয় রাজনীিততে নামলেন প্রশান্ত কিশোর। যদিও কয়েক মিনিটের মধ্যেই টুইট মুছে ফেলেছেন কংগ্রেস নেত্রী।

রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক

রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক

একুশের ভোটে প্রশান্ত কিশোরের সফাল্য জাতীয় রাজনীতিতে একটি বড় দাগ কেটে দিয়েছে। অভিমান ভুলে প্রায় ৩ বছর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন প্রশান্ত কিশোর। সেই বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক বিশেষ তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৪-র ভোটের পরিকল্পনা

২০২৪-র ভোটের পরিকল্পনা

প্রশান্ত কিশোরের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের ভোটের জন্য ২০২৪-র লক্ষ্যেই আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাকে মডেল করেই ২০২৪-র ভোটে ঝাঁপাতে চাইছে কংগ্রেস। এই নিয়ে ছক সাজাতেই প্রশান্ত কিশোরকে তলব। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭-য় উত্তর প্রদেশ বিধানসভা ভোটের পর এক প্রকার প্রশান্ত কিশোরের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল রাহুলদের। প্রশান্ত কিশোর সেসময় প্রকাশ্যেই জানিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে আর তিনি কাজ করতে চান না।

বাংলাই মডেল

বাংলাই মডেল

বাংলাকে মডেল করেই এগোতে চাইছে কংগ্রেস। যদিও ২০১৭ সালে ইউপি কা বেটি এই স্লোগানে ভর করেই ভোটে ঝাঁপিয়েছিলেন প্রশান্ত কিশোর কিন্তু উত্তর প্রদেশে সেটা কাজ করেনি বাংলায় সেটা সুপার হিট হয়েছে। বাংলা নিজের মেয়েেক চায় স্লোগানে ভর করেই তৃণমূল ক্ষমতায় ফিরেছে। সেই মডেলকেই এবার হাতিয়ার করে এগোতে চাইছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+