শেষের পথে ভারত জোড়ো যাত্রার তেলেঙ্গানা লেগ, রাহুল অ্যান্ড কোঃ যাচ্ছেন মহারাষ্ট্র

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী ৭ নভেম্বর জুক্কল এক বড় জনসভা করবেন। মহারাষ্ট্রে প্রবেশ করার আগে এটাই হবে তার অন্যতম বড় পরিকল্পনা। ভারত জোড়ো যাত্রার তেলেঙ্গানা অংশ শেষ হতে চলেছে ওই দিনেই। সেই দিনেই তিনি এই পদযাত্রা সেরে পৌঁছে যাবেন মহারাষ্ট্রে। এমনটাই খবর সূত্রের।

এলাকা পরিদর্শন

এলাকা পরিদর্শন

এখানে রাহুল গান্ধী পৌঁছানোর আগে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের কমিটির প্রেসিডেন্ট রেবন্থ রেড্ডি ওখানে গিয়েছেন এবং এলাকা পরিদর্শন করে এসেছেন। তেলাঙ্গানা লেগের যে পদযাত্রা শুরু হবে ২৪ অক্টোবর। শেষ হবে ৭ নভেম্বর। এর পরেই তা প্রবেশ করবে মহারাষ্ট্রে।

 যাত্রা ফের শুরু হবে

যাত্রা ফের শুরু হবে

শুক্রবার একদিন বন্ধ রাখার পর এই যাত্রা ফের শুরু হবে আন্দোলে কেন্দ্রের চৌতকুর থেকে। আজ শনিবার রাতে তাঁরা থাকবেন আলাদুর্গে। এর মাঝে তাঁরা পেরোবেন ২০ কিলোমিটার রাস্তা। এই রাস্তায় রাহুল গান্ধী একটি ছোট্ট রাস্তায় একটি জনসভা করবেন। সেটি তিনি করবে ন পেদ্দাপুরে। কংগ্রেস সূত্রে মিলছে এমনটাই খবর। তেলেঙ্গানা রাজ্যে এটা হতে চলেছে এই যাত্রার দশম দিন।

 প্রচারে জন্য

প্রচারে জন্য

রাজ্যে দলের প্রচারে জন্য ওয়ায়ানাদ কথা বলছেন সেখানকার বুদ্ধিজীবী, বিভিন্ন সম্প্রদায়ের নেতা, ক্রীড়াবিদ, ব্যাবসায়ী এবং বিনোদন জগতের মানুষের সঙ্গে।

ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর। তা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে। তামিলনাড়ুর এই স্থান থেকে যাত্রা শুরু করে রাহুল গান্ধী নাগাড়ে হেঁটেই চলেছেন। লম্বা যাত্রা পথী তিনি পেরিয়েছেন কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। এরপরেই তিনি গত সপ্তাহে প্রবেশ করেন তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা রাজ্য কংগ্রেস ১০টি বিশেষ কমিটি তৈরি করেছে এই পদযাত্রার সময়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

আসলেকংগ্রেসকে ট্র্যাকে ফেরাতে নিজের সেরাটা দিচ্ছেন রাহুল গান্ধী। এত বছর তার নামে অভিযোগ ছিল তিনি শুধু টুইট করেন। কোনও কিছুতেই তাকে রাস্তায় নেমে কাজ করতে দেখান যায় না রাজনৈতিক ক্ষেত্রে। আর রাজনীতিতে জনসংযোগ যদি একদম তৃনমূল স্তরে না যায় তাহলে সমস্যা থেকেই যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা এতদিন সেটাই বলতেন যে, তিনি মাঠে নেমে লড়াই করেন না। এবার সেই কাজ করছেন তিনি। শুরু করেছেন ভারত জোড়ো যাত্রা। আর সেখানে তাকে নানা আঙ্গিকে দেখাআ যাচ্ছে। সম্প্রতি এক বিশেষ উৎসবে তাকে দেখা গিয়েছিল। গতকাল রাহুল ছিলেন ক্যারাটে মুডে। তাকে ক্যারটে প্র্যাকটিস করতে ব্যাস্ত এমন কিছু তরুণদের সঙ্গে নিজে এগিয়ে এসে কথা বলতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+