শিলিগুড়ি, জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, মমতাকে চিঠি খার্গের
ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে। আগামী কাল ২৮ জানুয়ারি শিলিগুড়িতে দেখা যাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। জলপাইগুড়ির একটি অংশের মধ্যে দিয়ে যাবে এই যাত্রা। কিন্তু রাজ্য প্রশাসনের অনুমতি নিয়ে চলছে চাপানউতোড়।
ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে এবার চিঠি লিখলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠি লিখেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা, সাংসদ। রাহুল গান্ধীর এই কর্মসূচিতে যাতে বাংলার সরকারের সহযোগিতা পাওয়া যায়। তারই আবেদন করা হয়েছে।

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় কংগ্রেস কর্মী, নেতাদের মধ্যে বেশ উৎসাহ আছে। যদিও এই কর্মসূচির অনুমতি নিয়ে দড়ি টানাটানি চলছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী গতকাল অভিযোগ করেছিলেন, শিলিগুড়ি পুলিশ সভার অনুমতি দিচ্ছে না। আগে থেকে এই কর্মসূচির কথা জানানো ছিল। তারপরও সেই অনুমতি দেওয়া হল না। তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি৷
এবার জানা গিয়েছে, কংগ্রসের সাংসদ তথা ইন্ডিয়া জোটের চেয়ারম্যান মল্লিকার্জুন খার্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠি লিখেছেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যাতে নিরাপদে হতে পারে। সেই বিষয় চিঠিতে উল্লেখ করা হয়েছে।
রাহুল গান্ধীর পদযাত্রা ও সভাকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়ি ও শিলিগুড়িতে। ভারত জোরো ন্যায় যাত্রা করতে জলপাইগুড়ি আসছেন রাহুল গান্ধী। জানা গিয়েছে আগামী কাল ২৮ জানুয়ারি বেলা দুটো নাগাদ জলপাইগুড়ি পিডব্লুডি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন তিনি।। এরপর পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় যাবেন। সেখানে তিনি সভা করবেন।
Congress President Mallikarjun Kharge writes to West Bengal CM Mamata Banerjee to issue directions to appropriate authorities to ensure safe passage to 'Bharat Jodo Nyay Yatra' passing through the state. pic.twitter.com/f1x3LeWg6W
— ANI (@ANI) January 27, 2024
জলপাইগুড়ি সভা সেরে তিনি সেখান থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিষতলা মোড়ে যাবেন। ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শিলিগুড়ির দিকে চলে যাবেন রাহুল। শিলিগুড়িতে যাত্রা ও তারপর সভা করার কথা আছে। এই সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছে। পুলিশ এই অনুমতি দিচ্ছে না। এমনই অভিযোগ কংগ্রেসের।
তবে তাই নিয়ে মোটেও দমে যাচ্ছেন না বিজেপির কর্মী- নেতারা। জজলপাইগুড়ি, শিলিগুড়িতে জোড় প্রচার চলছে। প্রস্তুতিও তুঙ্গে। এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রচার কর্মসূচি চালিয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা। শহরের বিভিন্ন জায়গায় পথসভা করা হয়েছে। পুরো যাত্রাপথ ফ্লেক্স ও কাট আউট দিয়ে সাজিয়ে তোলা হয়।
জানা গিয়েছে, আগামী কাল জয়রাম রমেশ সহ অন্যান্য কংগ্রেস নেতাদের ন্যায় যাত্রার ৩০০ জনের মূল টিম জলপাইগুড়ি আসবে। জেলায় ঢোকার মুখে খান্ডালা ধাবায় দুপুরের আহার সারবেন তাঁরা। সেখানে রাহুল গান্ধী খাওয়া খাবেন। এমনই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications