Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Gandhi Defamation Case: বড় ধাক্কা রাহুল গান্ধীর, কারাদণ্ডের নির্দেশ বহাল গুজরাত হাইকোর্টে

Rahul Gandhi Defamation Case: মোদী পদবী বিতর্কে গুজরাত হাইকোর্টে বড় ধাক্কা রাহুল গান্ধীর। নিম্ন আদালতের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিল না গুজরাত হাইকোর্ট। ফলে নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত।

মোদী পদবী বিতর্কে নিম্ন আদালতের নির্দেশ সঠিক বলে মনে করছে হাইকোর্ট। যা নিঃসন্দেহে রাহুল গান্ধীর জন্যে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এহেন নির্দেশের পর রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিনা সেদিকেই নজর।

 বড় ধাক্কা রাহুল গান্ধীর

তবে হাইকোর্টের এহেন নির্দেশের পর আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জটিলতা রয়েই গেল। মোদী পদবী বিতর্কে ইতিমধ্যে সংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী।

যদিও নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দিল। তবে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতেই পারেন রাহুল গান্ধী। নির্দেশে জানিয়েছে হাইকোর্ট।

অন্যদিকে রাহুল গান্ধীর এহেন ধাক্কার পরেই বিজেপি বিধায়ক পুর্নেশ মোদী হাইকোর্টের এহেন নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এমন ইতিহাস তৈরি করার আগে একটু ভাবা দরকার। প্রসঙ্গত এদিন পর্যবেক্ষণে আদালত জানায়, রাহুল গান্ধী এর আগেই একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন।

বলে রাখা প্রয়োজন, ২০১৯ লোকসভা নির্বাচনে সময় প্রচারে মোদী পদবী নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী। আর সেই বক্তব্যকে হাতিয়ার করে আদালতের দ্বারস্থ হন বিজেপির এক বিধায়ক। সেই মামলায় সুরতের মেট্রোপলিটন মেজিস্ট্রেট গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে।

শুধু তাই নয়, দু'বছরের কারাদণ্ডের নির্দেশও দেয়। আর এরপরেই নিয়ম অনুযায়ী রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হয়ে যায়। এমনকি দীর্ঘদিনের ঠিকানা সরকারি বাংলো পর্যন্ত ছাড়তে হয় রাহুলকে। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সেখানেও কোনও স্বস্তি মিলন না।

অন্যদিকে আবেদনকারী বিজেপি বিধায়কের আইনজীবী জানিয়েছেন, গুজরাত হাইকোর্টকে আমরা রাহুল গান্ধীর বক্তব্যের ভিডিও এবং খবরের কাগজের অংশ দেখিয়েছি। যেখানে রাহুল গান্ধী কি বলেছেন সেই সংক্রান্ত খবর রয়েছে। এমনকি ক্ষমা চাওয়া প্রসঙ্গেও রাহুল গান্ধীর মন্তব্যের বিষয়টিও আদালতকে দেখানো হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+