পরিবারতন্ত্রের অপবাদ ঘোচাতে অনড় রাহুল, পদ ছাড়ছেন সোনিয়া, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ঘোর অনিশ্চয়তা
পরিবারতন্ত্রের অপবাদ ঘোচাতে অনড় রাহুল, পদ ছাড়ছেন সোনিয়া, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ঘোর অনিশ্চয়তা
প্রবল নেতৃত্ব সংকট তৈরি হয়েছে কংগ্রেসে। সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সোনিয়া গান্ধী। এদিকে সেই পদের দািয়ত্ব নিতে নারাজ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। পরিবারতন্ত্রের অপবাদ ঘোচাতে মরিা গান্ধী পরিবারে। যার জেরে প্রবল নেতৃত্ব সংকট তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে। কী হতে চলেছে কংগ্রেসের ভবিষ্যৎ। সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

পদত্যাগ করছেন সোনিয়া গান্ধী
কংগ্রেস সভানেত্রীর পদ থেকে ইস্তফা করছেন সোনিয়া গান্ধী। নিজের সিদ্ধান্ত এখনও অনড় তিনি। কোনওভাবেই মত পরিবর্তন করতে রাজি নন তিনি। এই নিয়ে প্রবল টানাপোড়েন চলছে কংগ্রেসের অন্দরে। গতকালই নিজের সভানেত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

নারাজ রাহুল
সোনিয়া গান্ধী পদত্যাগ করলেন সভাপতি পদে দায়িত্ব নেবেন কে? রাহুল গান্ধী কিছুতেই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। একাধিকবার তাঁকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন দলে প্রবীণ নেতারা। রাহুলের সঙ্গে দেখা করে তাঁকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন নেতারা। কিন্তু তাতে রাজি হননি রাহুল। পরিবার তন্ত্রের অভিযোগ মোচনে অনড় রাহুল।

নারাজ প্রিয়াঙ্কা
রাহুল গান্ধীর মতকে সমর্থন জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুল আগেই জানিয়েছিলেন যেন কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কাকে সভাপতি পদের জন্য না ভাবেন। প্রিয়াঙ্কা গান্ধীও রাহুলের এই দাবিকে সমর্থন জানিয়েছেন। তাঁরা চাইছেন এবার সভাপতি পদে বসুর গান্ধী পরিবারের বাইরে কেউ।

কংগ্রেসে নেতৃত্ব সংকট
বিজেপির কাছে বারবার পরিবার তন্ত্রের খোঁচায় জর্জরিত রাহুলরা। বারবার রাহুল গান্ধীকে পরিবার তন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন। লোকসভা ভোেটর পরেই রাহুল গান্ধী পদত্যাগ করেন কংগ্রেস সভাপতির পদ থেকে। যদিও নবীন- প্রবীণের লড়াই মূল কারণ বলে দাবি করেছে একাংশ।












Click it and Unblock the Notifications